1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালীতে নানা আয়োজনে মহান বুদ্ধ পূর্ণিমা উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৯৫৪ জন পড়েছেন

মহান বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে বাঁশখালীর সকল বৌদ্ধ বিহারে নানা আয়োজন করা হয় । অনুষ্টান মারঅর মধ্যে ছিল পঞ্চশীল ও অষ্টশীল প্রদান, সমবেত প্রার্থনা ও বুদ্ধ ধাতু প্রদক্ষিণ। এদিকে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী সহ প্রশাসনিক কর্মকর্তারা বাঁশখালীর শীলকুপ জ্ঞানোদয় বিহার, কেন্দ্রীয় শীলকুপ চৈত্য বিহার, দক্ষিণ জলদী বিবেকারাম বিহার, জলদী ধর্মরতœ বিহার ও ধর্মচক্র প্রগতি বিহার পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। মহান বুদ্ধ পুর্ণিমা উপলক্ষে শীলকুপ জ্ঞানোদয় বিহারে বুদ্ধ পুর্ণিমার মতবিনিময় সভা বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি ভদন্ত রাহুলপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী,থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফিউল কবির, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আজিজুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সমরঞ্জন বড়ুয়া, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল্ ইসলাম,আওয়ামীলীগ নেতা জিল্লুল করিম শরীফি, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া ,শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, হিমেল বড়ুয়া প্রমুখ। এ সময় প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালীর প্রতিটি বৌদ্ধ বিহারে অনুদান ঘোষনা করেন এবং যে কোন সময় পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি বলেন বর্তমান সরকারের সকল ধর্মের সমান অধিকারে বিশ্বাসী। তাই আজ বুদ্ধ পুর্ণিমা দিবসে সারা দেশে নানা আয়োজনে শান্তি পুর্ণ পরিবেশে আয়োজন সম্পন্ন হচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies