1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত

বাঁশখালীতে প্রতিষ্টা বার্ষিকীতে এমপি মোস্তাফিজ-আওয়ামীলীগ জনগনের উন্নয়নে কাজ করে

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ১১৩৫ জন পড়েছেন

বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে বাঁশখালী উপজেলা,পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা উপজেলা পরিষদ কমপ্লেক্সে বুধবার বিকালে অনুষ্টিত হয়। উ্পজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরওয়ার কামাল, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো.কফিল উদ্দীন, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো.ইয়াছিন সিকদার, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো: বদরুদ্দিন চৌধুরী, ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুল করিম শরীফি,পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন, সেলিম আক্তার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদক রয়ান জন্নাত, জাহেদ আকবর জেবু, টুটুন চক্রবর্তী, মো: হামিদ উল্লাহ, নুর মোহাম্মদ আজাদ, বেদার উদ্দিন তালুকদার, মাওলানা আক্তার হোছাইন, মাহমুদুল ইসলাম, নাঈমুদ্দিন মাহফুজ, মিজানুর রহমান, ইমরুল হক চৌধুরী ফাহিম,ফৌজুল মুবিন,আবদুল গফুর, মিজানুর রহমান সিকদার প্রমুখ ।

প্রতিষ্টা বার্ষিকীর সভায় প্র্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, এদেশের সাধারন খেটে খাওয়া মানুষের দল হচ্ছে আওয়ামীলীগ। যা আজ তিলে তিলে ৭২ বছর অতিক্রিম করে ৭৩ বছরে পা রেখেছে। জাতির জনকের স্বপ্নের বাংলাদেশে আজ অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সোনার বাংলাদেশে পরিনত হচ্ছে। তা বাস্তবায়ন করছে তারাই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকলে ও এদেশ উন্নয়নশীল দেশে পরিনত হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies