1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৭৫৯ জন পড়েছেন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসুচীর আয়োজন করেন। আয়োজনের মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃর্তিতে পুষ্প স্তাবক দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল। রবিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর স্বাগত বক্তব্য ও উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক এর সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.সমরঞ্জন বড়ুয়া, বাঁশখালী থানার অফিসার ইনজার্চ ওসি মোহাম্মদ সফিউল কবীর, পুলিশ পরিদর্শক তদন্ত মো: আজিজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, মুক্তিযোদ্ধা আহমদ ছফা প্রমুখ। অনুষ্টানে প্রধান অতিথি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, যুদ্ধের পর জাতির জনক বঙ্গবন্ধুর মেখ মুজিবুর রহমান এদেশের মাটি ও মানুষকে নিয়ে সোনার বাংলা গড়ার কার্যক্রম শুরু করেছিলেন, কিন্তু ঘাতকের বুলেটে সব ধুলিসাৎ করে দিলেও জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে জাতির জনকের কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ আধুনিক ও স্বনির্ভনর দেশে পরিনত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখায় না শুধু তা বাস্তবায়ন ও করে। এ সময় ডিজিটাল বাংলাদেশ বললে সবাই হাসত এখন ডিজিটাল বাংলাদেশে পরিনত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies