1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বাঁশখালী সমিতি চট্টগ্রামের খাবার ও অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৭৪ জন পড়েছেন

বাঁশখালী সমিতি চট্টগ্রামের উদ্যোগে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ, দুস্থ রোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা ও বিভিন্ন শিাপ্রতিষ্ঠানে চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।শনিবার বাঁশখালী সমিতি চট্টগ্রামের সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার। এ সময় সাথে ছিলেন ছিলেন বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন এম আইয়ুব, অর্থ সম্পাদক লায়ন নাসিমুল আহসান চৌধুরী জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবু ওবাইদা আরাফাত, যুগ্ম সম্পাদক নাফিজ মিনহাজ, তথ্য ও গবেষণা সম্পাদক ডা. আসিফুল হক, মালেকুজ্জামান রাজু, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সাংবাদিক আবু বক্কর বাবুল, সাংবাদিক মিজান বিন তাহের, সহ দায়িত্বশীল কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ সময় প্রধান অতিথি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, বাঁশখালী সমিতি চট্টগ্রাম সব সময় মানবিক কার্যক্রম করে থাকে। বিগত দিনে হাসপাতালে অক্সিজেন ও ঔষধ প্রদান করেছিল। আজ ভর্তিকৃত রোগীদের উন্নত খাবার ও অসহায় রোগীদের অর্থ সহায়তা প্রদান করছে। খাবার অর্থ প্রদান শেষে হাসপাতালের অভ্যান্তরে একটি আমের চারা রোপন করেন এবং এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টারে গাছের চারা প্রদান করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies