1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত

বাঁশখালীতে জাতীয় সমবায় দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৭৭৫ জন পড়েছেন

“বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ের উন্নয়ন” এ শ্লোগানকে স্মরনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে জাতীয় সমবায় দিবসে র‌্যালী শেষে আলোচনা সভা উপজেলা পরিষদের নবনির্মিত কার্যালয়ে অনুষ্টিত হয়। শনিবার সকালে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড.সমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবু আহমেদ তারিক,থানার পুলিশ পরিদর্শক মোঃ আজিজুল ইসলাম,মুক্তিযোদ্ধা আহমদ ছফা, পল্লী বিদ্যুতের ডিজিএম জসীম উদ্দিন। বাঁশখালী উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরীর স্বাগত বক্তব্য ও পরিচালনা সভায় বক্তব্য রাখেন সমবায় সমিতির নেতা প্রদীপ মিত্র চৌধুরী, রিদুয়ানুল কবির চৌধুরী, জাফর আহমদ,মাওলানা বশির আহমদ, সমবায় সমিতির নেতা আবু আহমদ,প্রদীপ কুমার গুহ, আবদুর রহমান, এসএম ওসমান গনি। অনুষ্টানে কোরান তেলোয়াত করেন আবদুস সবুর, গীতা পাঠ করেন বাসুদেব রুদ্র, ত্রিপিটক পাঠ করেন বিজয় বড়ুয়া। সভায় বক্তারা বলেন, ” বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন” এ শ্লোগানকে স্মরনে রেখে দেশের আর্তসামাজিক উন্নয়নে জাতির জনক গ্রামে গঞ্জে সমবায় সমিতি গঠন করে এলাকার উন্নয়নে ভুমিকা রাখেন । সে লক্ষ্যকে সামনে রেখে গ্রামে গঞ্জে সমবায় সমিতির গঠনে ভুমিকা রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন। সমবায়ের মাধ্যমে সমাজ ও দেশ্ উন্নয়ন হবে বলে অভিমত প্রকাশ করেন। অনুষ্টানে সমবায় অধিদপ্তরের মহা পরিচালক এর বক্তব্য মোবাইলে পাঠ করে শুনানো হয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies