1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের ইপসা’র কার্যক্রম পরিদর্শন বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

বাঁশখালীর জনপ্রিয় মরমী শিল্পী রনজু দাস মানবিক জীবন যাপন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৫২২ জন পড়েছেন

মরমী ও বিচ্ছেদী গানের অন্যতম শিল্পী ও প্রখ্যাত ডোলবাদক রনজু দাস। যার নাম ও খ্যাতি চট্টগ্রাম সহ সারা দেশে। এক সময় বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের যে কোন স্থানে রজসু দাসের বিচ্ছেদ ও মরমী গান শুনার জন্য অপেক্ষামান শ্রোতার যেন কমতি ছিলনা। কিন্ত কালের আবর্তে সে প্রখ্যাত কন্ঠ শিল্পী রনজু দাস বর্তমানে অসুস্থ হয়ে পড়ায় আর্থিক দৈন্যতার কারণে নিজের চিকিৎসা ও করতে না পেরে অসহায় জীবন যাপন করছে। জানা যায়, বাঁশখালীর সরল ইউনিয়নের ভাদালিয়া এলাকায় জন্মগ্রহন কারি এ শিল্পীর ২ ছেলে ও ৩ মেয়ের জনক। তারা সকলেই বিবাহিত জীবন যাপন করছে। বর্তমানে এ শ্ল্পিী সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম এলাকায় বসবাস করে আসছে। স্বনামধন্য বিচ্ছেদী ও মরমী শিল্পী রনজু দাস,স্বাধীনতার পর থেকে দক্ষিণ চট্টগ্রামসহ সারাদেশের আনাচে কানাচে গানের আসর মাতিয়ে রাখতেন। যাঁর গান শোনার জন্য হাজার হাজার শ্রোতা বসে থাকতেন অধীর আগ্রহে। আর যার নেশা পেশা, ধ্যান ছিল শুধু গান আর গান। কিন্তু কালের আর্বতে বিগত ৪/৫ বছর যাবত শারিরিক অসুস্থতার কারণে গান বাজনা করতে না পারায় মানবিক জীবন যাপন করছে। পরিবারের পক্ষ থেকে সাধ্যমত চেষ্টা করা হলেও সহায় সম্বলহীন, দরিদ্র এই গুণী শিল্পীটি অর্থের অভাবে অসহায় হয়ে পড়েছে। সংসার সামলানোর পাশাপাশি প্রতিমাসে অনেক টাকার ঔষধ প্রয়োজন হওয়াতে অর্থের অভাবে তাও করতে পারছেনা। গতকাল এ প্রতিনিধির সাথে কথার প্রাক্কালে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন এবং আর্থিক সহযোগিতার তার তার ব্যক্তিগত (০১৮১১ ৮৬২৪২৬, রনজু দাস,)বিকাশ নম্বরে আর্থিক সহযোগিতার আহবান জানান। সকলের সহযোগিতায় আবারো সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবে মরমী ও বিচ্ছেদী গানের অন্যতম শিল্পী ও প্রখ্যাত ডোলবাদক রনজু দাস সে প্রত্যাশা শুভাংকীদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies