1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীতে কনিকার উদ্যোগে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৭৯৬ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়ি বনবিট ও জলদী বন্যপ্রাণী অভয়ারন্য রেঞ্জ অফিসে স্বেচ্ছাসেবী সংগঠন কনিকার উদ্যোগে মঙ্গলবার সকালে বন পাহারাদল, সিপিজি, ভিলেজার উপকার ভোগীসহ সাধারন জনগনের মাঝে কম্বল বিতরণ ও চিকিৎসা স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। কনিকা রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে জলদী বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের সিপিজি সদস্য, ভিলেজার ও পুইঁছুড়ি ইউনিয়নের সাধারণ জনগণের মাঝে প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম এর বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা (সদর) দিপান্বীতা ভট্টাচার্য্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, সমাজসেবক আবছার উদ্দিন চৌধুরী জান্টু, কনিকা রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ মনির, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সায়েম,পুঁইছুড়ি অভয়ারণ্য বিট কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, শীতকালীন সময়ে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একজন সচেতন মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ববোধের প্রেক্ষিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন কনিকা রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠন। এই শীত মৌসুমে ও করোনা দুর্যোগে সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতার জন্য এলাকার বিত্তবানদেরকে এসব শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান। এ সময় বিষেজ্ঞ ডাক্তারদ্বারা দুই শতাধিক সাধারন জনগনকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies