1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালীর এমপির সাথে সৌজন্য স্বাক্ষাত পৌরসভার নবনির্বাচিত মেয়রের

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৮১৬ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র এডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন বাঁশখালীর সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন । ঢাকার এমপি হোস্টেলের বাসায় স্বাক্ষাত কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাঁশখালী পৌরসভার উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করেন । এসময় বাঁশখালীর সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী পৌরসভার উন্নয়নে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বাঁশখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র এডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন এর সাথে ছিলেন বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম। গত ১৬ জানুয়ারি বাঁশখালী পৌরসভার চতুর্থবারের নির্বাচনে পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট এসএম তোফায়েল বিন হোছাইন মেয়র নির্বাচিত হয় ।

এদিকে নির্বাচনে সংরক্ষিত ১.২.৩ ওয়ার্ডে রুজিয়া আকতার, ৪.৫.৬ ওয়ার্ডে রোজিয়া সুলতানা , সংরক্ষিত ৭.৮.৯ ওয়ার্ডে ছাদেকা নুর খানম বিউটি নির্বাচিত হয়। সাধারন ১নং ওয়ার্ডে আনসুর আলী তালুকদার, ২নং ওয়ার্ডে কাঞ্চন কুমার বড়ুয়া, ৩নং ওয়ার্ডে জমশেদ আলম, ৪নং ওয়ার্ডে আরিফ মঈনুদ্দিন, ৫নং ওয়ার্ডে মো: ইসহাক , ৬নং ওয়ার্ডে আক্তার হোসেন, ৭নং ওয়ার্ডে আবদুল গফুর , ৮নং ওয়ার্ডে প্রনব কুমার দাশ ,৯নং ওয়ার্ডে বদিউল আলম নির্বাচিত হয় । উল্লেখ্য বাঁশখালীর উপজেলা সদরের জলদী ইউনিয়নকে ২০০২ সালের ডিসেম্বরে পৌরসভায় উন্নীত করা হয়। পরবর্তীতে ২০০৩ সালের ১৫ই জানুয়ারী প্রথম পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী। পরবর্তীতে ২০০৪ সালের ৫ মে প্রথম নির্বাচন অনুষ্ঠিত নির্বাচনে প্রথম পৌর মেয়র হিসেবে নির্বাচিত হন বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী। পরবর্তীতে ২০১১ সালের ১৮ ই জানুয়ারী নির্বাচনে আওয়ামীলীগের সমর্থন নিয়ে পৌর মেয়র নির্বাচিত হয়েছিল শেখ ফখরুদ্দিন চৌধুরী। তৃতীয় নির্বাচনে ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামীলীগের সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হয়েছিল শেখ সেলিমুল হক চৌধুরী। তিনি ২০২২ সালের ১৬ জানুয়ারি নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করেন। বাঁশখালী পৌরসভা সি গ্রেড থেকে এ গ্রেডে উন্নীত হয় । নবনির্বাচিত কাউন্সিলর গনও বাঁশখালীর সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এর সাথে সৌজন্য স্বাক্ষাত করতে ঢাকায় যান অনেকে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies