মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

বাঁশখালীর সন্তান আরাফাত রামগড়ে ইউএনও হিসেবে যোগদান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৮৯ জন পড়েছেন

বাঁশখালীর কৃর্তিসন্তান খোন্দকার মো.ইখতিয়ার উদ্দীন আরাফাত খাগড়াছড়ি জেলার রামগড়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। এর আগে সে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসাবে কর্মরত ছিলেন। সিনিয়র সহকারি সচিব আরাফাত ৩৩ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন চৌকশ কর্মকর্তা। সে সাধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধকালীন “গ্রুপ কমান্ডার” মরহুম খোন্দকার মো.ছমিউদ্দীন এর মেঝ পুত্র। বাংলাদেশ লোকপ্রশাসন একাডেমির পেশাগত প্রশিক্ষনে ৯ম স্থান অধিকার করে “সার্টিফিকেট অব এক্সিলেন্স” অর্জন করায় এবং সাফল্যের জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে মেডেল ও সনদ গ্রহন করেন। বিসিএস প্রশাসন একাডেমির প্রশিক্ষণে ২য় স্থান অধিকার করে “সার্টিফিকেট অব মেরিট” অর্জন করেন এবং ভূমি ব্যবস্থাপনা কোর্সে ১ম স্থান অধিকার করেন। ইতিপূর্বে চকরিয়া উপজেলায় সহকারি কমিশনার (ভুমি) হিসাবে কর্মরত থেকে উপজেলা ভূমি সেবায় ব্যাপক পরিবর্তন করেছেন। তাঁর দায়িত্বকালীন ২ বছরে চকরিয়া ভূমি অফিস-ডিজিটাল, সেবাবান্ধব ও নান্দনিক অফিস হিসাবে ভূমি মন্ত্রণালয়ে প্রসংশসিত হয়েছে এবং তাঁর গৃহিত উদ্ভাবনী উদ্যোগসমূহ ভূমি মন্ত্রণালয়ের প্রকাশনা, বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। পেশাগত প্রশিক্ষণে তিনি বেশ কয়েকটি দেশ ভ্রমন করেছেন। ২০১৯-২০ অর্থ বছরে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা মোতাবেক চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে তিনি জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত হন। সর্বশেষ কর্মদক্ষতা, সঠিক পরিকল্পনা ও সততার জন্য তিনি এ পুরস্কারে মনোনীত হয়েছিলেন। শিক্ষা জীবনে তিনি বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ থেকে বি.এসসি ইঞ্জিনিয়ারিং এবং ইউএসটিসি থেকে কৃতিত্বের সাথে এমবিএ ডিগ্রী নেন। কর্মজীবনের শুরুতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করে পরবর্তীতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রতিষ্ঠান ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড-এ যোগদান করে ম্যানেজার হিসাবে কর্মরত থাকাস্থায় সর্বশেষ ২০১৪ সালে সরকারি চাকুরিতে যোগদান করেন। তিনি ২ পুত্র সন্তানের জনক। তাঁর স্ত্রী একজন প্রকৌশলী এবং ৩২তম বিসিএস (সড়ক ও জনপথ) এ যোগদান করে বর্তমানে সড়ক বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসাবে কর্মরত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ