1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

চট্টগ্রাম জেলার তৃতীয় বারের মত শ্রেষ্ঠ ওসি বাঁশখালীর কামাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০০৫ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন তৃতীয় মাসের মত অপরাধ রোধ ও আইনশৃংলা দমনে চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তার সম্মাননা স্মারক ওসি মো.কামাল উদ্দিনের হাতে তুলে দেন চট্টগ্রাম পুলিশ সুপার এস.এম রশিদুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হেড়কোয়াটার সুজন চন্দ্র সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আফরুজুল হক টুটুল সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ওসি সহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন গত ১৩ অক্টোবর বাঁশখালী থানায় যোগদান করেন।এর আগে তিনি নভেম্বর,ডিসেম্বর এবং সর্বশেষ জানুয়ারিতে জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হয়। সাগর ও পাহাড় বেষ্টিত বাঁশখালী থানার অপরাধ রোধ, চিহ্নিত অপরাধী গ্রেপ্তার, ইয়াবা ও অস্ত্র উদ্ধার কার্যক্রম বিবেচনা করে এ পুরস্কার প্রদান করা হয় বলে তিনি জানান।

এছাড়া নিয়মিত স্থানীয়ভাবে নানা ধরনের সামাজিক সমস্যা সমাধান, গন্ডামারায় অবস্থিত দেশের ১,৩২০ মেগাওয়ার্ট এসএস পাওয়ার প্ল্যান্টে কর্মরত চীনা প্রবাসীদের নিরাপত্তা রোধ থেকে শুরু করে অপরাধ প্রবণতা রোধে কাজ করে যাওয়াতে তিনি চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হন বলে জানা যায়। এ ব্যাপারে ওসি মো. কামাল উদ্দিন বলেন, “অপরাধ রোধ করা আমাদের কাজ। সাধারণ জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, অপরাধীরা যাতে কোনো অপরাধ করতে না পারে সেই জন্য আমি কাজ করে যাব।”তবে একসাথে তিন মাস জেলায় শ্রেষ্টত্ব থাকা গৌরবের বিয়ষ বলে তিনি উল্লেখ করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies