1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালীর বাহারছড়ায় তাজুল ইসলামের সমর্থনে প্রচারনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৭১৮ জন পড়েছেন

বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলামের (নৌকা) সমর্থনে ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচারনা অভ্যাহত রয়েছে। সাধারন জনগন ও দলীয় নেতাকর্মীর অংশ গ্রহনে প্রচারনা কালে বক্তারা এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম কে আবারো নির্বাচিত করার আহবান জানান। প্রচারনা কালে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের বলেন, আমার রাজনীতি হচ্ছে জনগনের জন্য। জনগনের ভালবাসা কে সন্মান জানাতে আমার জনপ্রতি হওয়া। কিন্তু জনগনের ভালবাসাকে মুল্য দিতে গিয়ে বার বার আমি আপনাদের কাছে ছুটে আসি। আমি জানি আমার ভালবাসার মুল্য আপনারা নিশ্চয় আমাকে দেবেন এ প্রত্যাশা আমার রয়েছে। আমার দায়িত্বকালীন বিগত ৫ বছরে এলাকার কি পরিমান উন্নয়ন করেছি তা সকলে অবগত আছেন। আমাদের বাহারছড়া উপকুলে সমুদ্র সৈকত বাস্তবায়ন করার জন্য আপনাদের নিয়ে আগামীতে ও কাজ করে যেতে চাই। নির্বাচন আসলে অনেকে মিথ্যাচার করে এবং নানা ধরনের কথা বলে প্রতিশ্রুতি দেয় আমি  তা বিশ্বাস করিনা।

উল্লেখ্য বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের মনোনীত প্রার্থী তাজুল ইসলাম (নৌকা), বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান (আনারস), এম. বখতেয়ার উদ্দিন চৌধুরী (চশমা), রেজাউল করিম চৌধুরী (অটোরিক্সা), মো: মুজিবুর রহমান চৌধুরী (মোটর সাইকেল) সহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। বাহারছড়ায় ১০টি কেন্দ্রে ১৪ হাজার ৩৬৩ জন পুরুষ, ১২ হাজার ৭৯৯ জন মহিলা ভোটার রয়েছে। তার মধ্যে ১ জন হিজরা ভোটার ও রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies