1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীতে কৌশলী প্রচারনায় এগিয়ে যাচ্ছে বিএনপি সমর্থিত প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৯৮৩ জন পড়েছেন

বাঁশখালীর ১৩টি ইউনিয়নের আগামী ১৫জুন নির্বাচন অনুষ্টিত হবে । এক সময় বাঁশখালীর ১৪টি ইউনিয়নের অধিকাংশ ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান দায়িত্ব পালন করলে ২০১৭ সালের ২৫ এপ্রিলের নির্বাচনে পুকুরিয়া ইউনিয়নে মো: আসহাব উদ্দিন (আনারস),কাথরিয়া ইউনিয়নে মোঃ শাহাজাহান চৌধুরী (ঘোড়া),গন্ডামারা ইউনিয়নে মো: লেয়াকত আলী (আনারস), শীলকুপ ইউনিয়নে মোহাম্মদ মহসিন (অটোরিক্সা), বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এবার তারা পুনরায় প্রার্থী হওয়া ছাড়াও ছনুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী (চশমা),সাধনপুর ইউনিয়নে চৌধুরী মিয়া মোহাম্মদ আশেক এলাহী ((আনারস),পুঁইছড়িতে সাবেক চেয়ারম্যান রেজাউল আজিম চৌধুরী (টেবিল ফ্যান),শেখেরখীল ইউনিয়নে শেখ মো: ফজলুল কবির চৌধুরী (মোটর সাইকেল), বৈলছড়িতে সাবেক চেয়ারম্যান মো: ইব্রাহিম খলিল (অটোরিক্সা),বাহারছড়ায় সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান (আনারস), সরলে সাবেক চেয়ারম্যান মো: লিয়াকত আলী তালুকদার(মোটর সাইকেল), জাফর আহমদ (অটোরিক্সা), খানখানাবাদে মো: জাহেদুল হক (অটোরিক্সা), মো: নজরুল ইসলাম চৌধুরী (আনারস), কালীপুরে সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী (মোটর সাইকেল) প্রার্থী হয়ে দলীয় কর্মী সমর্থক নিয়ে প্রচার প্রচারনা চালিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছে।

এদিকে নির্বাচন কমিশন চাম্বলের নির্বাচন স্থগিত করায় বাঁশখালীর ১৩টি ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা হলেন ছনুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: মুজিবুর রহমান(নৌকা),পুকুরিয়া ইউনিয়নে বোরহান উদ্দিন মাহমদ নওয়াজ(নৌকা) ,সাধনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো: মহিউদ্দিন চৌধুরী খোকা (নৌকা), খানখানাবাদ ইউনিয়নে মো: জসিম উদ্দিন হায়দার (নৌকা), বাহারছড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম (নৌকা),কালীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম(নৌকা),কাথরিয়া ইউনিয়নে ইবনে আমিন (নৌকা), বৈলছড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো: কফিল উদ্দিন (নৌকা), সরল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী (নৌকা), শীলকুপ ইউনিয়নে মো: কায়েশ সরোয়ার সুমন(নৌকা), শেখেরখীল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন(নৌকা),পুইছড়ি ইউনিয়নে জাকের হোসেন চৌধুরী (নৌকা), গন্ডামারায় শিহাব উল সিকদার (নৌকা) প্রার্থী প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। এছাড়া সংরক্ষিত ও সাধারন সদস্য পদে প্রতিদ্বন্দি প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রচার প্রচারনা অভ্যাহত রয়েছে। ৩১ মে চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগ বাঁশখালীতে দলের নির্দেশনা না মেনে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৫ জনকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী লীগ। বাঁশখালীর আওয়ামীলীগের সমর্থিত বিদ্রোহী প্রার্থীদের বহি:স্কার করলে তারা নির্বাচনী কার্যক্রম অভ্যাহত ও প্রচার প্রচারনা চালিয়ে যাওয়ায় দল থেকে মনোনয়ন দেওয়া প্রার্থীরা তেমন সুবিধাজনক অবস্থানে নেই বলে দাবী করছে সমর্থকেরা । আগামী ১৫ জুন ১৩টি ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হবে ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies