1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি Senso-ji Temple : টোকিওর প্রাণকেন্দ্রে ইতিহাস ও আধুনিকতার অনন্য মিলন Nikko Toshogu Shrine : ইতিহাস, প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি কাছ থেকে দেখা রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন

বাঁশখালীতে প্রশাসনের বঙ্গমাতার জন্মবার্ষিকীতে আলোচনা ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৫৯৭ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় দুঃস্থ অসহায় অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সোমবার বিকালে (৮আগষ্ট) উপজেলা অফিসার্স কাবে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও বাঁশখালীর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন সহকারি কমিশনার (ভুমি) খোন্দকার মাহমুদুল হাসান,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি) মোঃ কামাল উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড.সমরঞ্জন বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোঃ সোলেমান,মুক্তিযোদ্ধা আহমদ ছফা, পৌরসভা যুবলীগের আহবায়ক মোঃ হামিদ উল্লাহ, উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোছাইন,বাঁশখালী একাডেমির পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা দুর্যোগে উৎসাহের প্রেরনা ছিল বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। আজকের এ দিনে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানানো সহ দুঃস্থ অসহায় অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ একটি মহৎ উদ্যোগ বলে অভিহিত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies