1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালী সাধনপুর চেয়ারম্যানের সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৭৮৫ জন পড়েছেন

বাঁশখালী সাধনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কে.এম সালাহ্উদ্দীন কামাল গতকাল দুপুরে পরিষদ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করে উন্নয়নে কাজ করে যেতে সহযোগিতা কামনা করেন। গত ১৫ জুন অনুষ্টিত নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত আগস্ট মাসের ৪ তারিখে চেয়ারম্যান হিসেবে শপথগ্রহণ করেন জেলা প্রশাসক কার্যালয়ে। এরপর ৭ আগষ্ট সাধারন সদস্যরা শপথ গ্রহন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর মাধ্যমে পরিষদ কার্যালয়ে। এরপর থেকে পরিষদে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত সময় নাগরিক সেবা দিয়ে যাচ্ছেন তিনি। জনগণের প্রতি তাঁর নির্বাচনী ওয়াদার বাস্তবায়নে জন্মনিবন্ধন সনদ, প্রত্যয়নপত্র, ওয়ারিশ সনদ, পারিবারিক সনদ, মৃত্যু সনদসহ যাবতীয় নাগরিক সেবা বিনামুল্যে প্রদান করেন তিনি।

এ পর্যন্ত তিনি প্রায় ৪ হাজার জন্মনিবন্ধন ফ্রি করে দিয়েছেন। বাঁশখালীতে নতুন ভোটারদের হালনাগাদ কার্যক্রম চলছে। চলমান বিদ্যুৎ সংকটে নাগরিক সেবা দিতে, নতুন ভোটারদের ভোগান্তি দূর করতে ইউনিয়ন পরিষদে তাঁর ব্যক্তিগত ফান্ড থেকে ১ লক্ষ ১৭ হাজার টাকা ব্যয় করে আইপিএস, সোলার সেবা চালু করেন তিনি। সর্বোপরি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সাধনপুর ইউনিয়নকে কাংক্ষিত উন্নয়নে রূপদান করতে কাজ করে যাচ্ছেন। চেয়ারম্যান কে.এম সালাহ্উদ্দীন কামাল বলেন,আমার মুক্তিযোদ্ধা পিতা খোন্দকার মোহাম্মদ ছমি উদ্দিন এ পরিষদে ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করে মৃত্যুবরণ করেন। আমি চাই আমার মুক্তিযোদ্ধা যে স্বপ্ন নিয়ে এলাকার জনগনের পাশে ছিলেন আমিও সেভাবে জনগনের পাশে থাকতে চাই। মতবিনিময় সভায় পরিষদের ইউপি সচিব ও সাধারণ সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies