1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীতে গ্রামীনফোন সেন্টারের শুভ উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৮০০ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী পৌরসদর জলদী‌তে  টেলিকমিউনিকেশন কোম্পানি গ্রামীণফোনের সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১৩ ডিসেম্বর সকা‌লে বাঁশখালী পৌরসদ‌রের জলদী বড় মাদ্রাসা ভবনের নিচতলায় দোয়া মোনাজাত, কেক ও ফিতা কেটে এর উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাইদুজ্জামান চৌধুরী সহ বিভাগ ও জেলা পর্যায়ের গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন, গ্রামীন ফো‌নের কক্সবাজার অঞ্চলের রিজিওনাল হেড ফিরোজ আল মামুন, স্কার্কেল রিটেল হেড শাখাওয়াত হোসাইন, ক্লাষ্টার ম্যানেজার তামান্না রহমান, রিটেন চ্যানেল ম্যানেজার  ছৈয়দ সাইফুদ্দিন খালেদ, বাঁশখালী পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব আনছুর আলী, বাঁশখালী গ্রামীণফোন সেন্টারে পরিচালক লায়ন মুহাম্মদ আইয়ুব, বাঁশখালী একা‌ডে‌মির নির্বাহী প‌রিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া ,সমাজসেবক কাজী সাঈদ,সাংবাদিক মিজান বিন তাহের, জিপি বাঁশখালী প্রতিনিধি মোঃ নুরুল কবির, মোঃ হাবিব, মোঃ রিদুওয়ানুল হক সহ বাঁশখালীর রিটেইলার বৃন্দ ।

বাঁশখালী গ্রামীণফোন সেন্টার উদ্বোধন কালে, পরিচালক লায়ন মুহাম্মদ আইয়ুব জানান, এখান থেকে গ্রামীণফোন টেলিকমিউনিকেশনের বিভিন্ন প্রকার সার্ভিস, নতুন সিমকার্ড ক্রয়, সিম রিপ্লেসমেন্ট, সিমের মালিকানা পরিবর্তন, সিম কার্ড ও ফোনের বিভিন্ন প্রকার তথ্য সংক্রান্ত পরামর্শ ও সেবাসমূহ কোন প্রকার ঝামেলা ছাড়াই দ্রুত সময়ের মধ্যে প্রদান করা হবে। এছাড়াও এখান থেকে অনুমোদিত বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল হ্যান্ডসেট ও মোবাইল এক্সেসরিজ গ্রাহকদের জন্য সুলভ মূল্যে ক্রয়ের সুবিধা থাকবে। বাঁশখালী গ্রামীণফোন সেন্টারে গ্রাহকদের সুবিধার্তে আলাদা পুরুষ ও মহিলা কাস্টমার ম্যানেজার থাকবে বলে জানান গ্রামীণফোন সেন্টার কর্তৃপক্ষ। বাঁশখালীতে এই প্রথম গ্রামীণফোন সেন্টার চালু হওয়ায় খুশি হয়েছেন এখানকার গ্রামীণফোনের গ্রাহকরা।  উদ্বোধন শেষে সকলকে নিয়ে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়, পরে উপস্থিত সকলের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies