1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালীতে বৌদ্ধ ধর্মীয় সদ্ধর্মসভা ও মহাস্থবির বরণ অনুষ্টান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭১৫ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীর উত্তর জলদী প্রজ্ঞাদর্শন মেডিটশন সেন্টারের প্রতিষ্টাতা পরিচালক ভদন্ত জ্ঞানেন্দ্রিয় স্থবিরের মহাস্থবির বরণ অনুষ্টান ও সদ্ধর্মসভা গতকাল শুক্রবার দিনব্যাপী অনুষ্টান মালার মধ্যে অনুষ্টিত হয়। সকালে বুদ্ধ পুজা, সীবলী পুজা সহ অষ্ট উপকরণ সহ মহাসংঘদান পরে বিকালে বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু অগ্রমহাপন্ডিত মহামান্য সংঘরাজ শ্রীমৎ জ্ঞানশ্রী মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপসংঘরাজ শ্রীমৎ শাসনপ্রিয় মহাথের, বিশেষ অতিথি ছিলেন উপসংঘরাজ প্রিয়দর্শী মহাথের, বিদর্শণ সাধক শ্রীমৎ রত্নপ্রিয় মহাথের, শ্রীমৎ বিনয়পাল মহাস্থবির, উত্তর চট্টগ্রামের শ্রীমৎ দেবমিত্র মহাথের, ভারত থেকে আগত শ্রীমৎ অতুলানন্দ মহাথের।

ভদন্ত শীলেন্দ্রিয় ভিক্ষুর সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন চট্টগ্রামের মোটলটুলী শাক্যমনি বিহারের অধ্যক্ষ ভদন্ত তিলোকাবংশ মহাস্থবির, প্রধান জ্ঞাতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগীয় প্রধান ড.জ্ঞানরত্ন মহাথের, প্রধান ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড.সংঘপ্রিয় মহাথের,মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক মহাসচিব সদ্ধর্মকোবিদ এস. লোকজিৎ মহাথের.ধর্মদেশনা করেন বিদর্শণ সাধক প্রজ্ঞেন্দ্রিয় মহাথের, প্রজ্ঞারত্ন মহাথের, বোধিমিত্র মহাথের,প্রিয়রত্ন মহাথের প্রমুখ। উক্ত ভদন্ত জ্ঞানেন্দ্রিয় স্থবিরের মহাস্থবির বরণ অনুষ্টান ও সদ্ধর্মসভায় শুভেচ্ছা বার্তা প্রেরন করে জাপান ,থাইল্যান্ড,বাঁশখালী বৌদ্ধ সমিতিসহ সহ দুতাবাসের পক্ষ থেকে। এতে তিন শতাধিক ভিক্ষু সংঘ ও কয়েক সহ¯্রাধিক উপাসক উপাসিকা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন , যারা ধর্ম চর্চা করেন তারা কখন ও বিপদে প্রতিত হতে পারে না। ধর্ম অনুশীলন কারিরা অন্যায় করতে পারেনা, সৎ ও ন্যায় পথে পরিচালিত হয়। সবাই সৎ ও ন্যায় পথে পরিচালিত হতে ধর্মের অনুশীলন করার আহবান জানানো হয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies