1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীতে পুলিশের অভিযানে ধরা পড়ছে ইয়াবাসহ পাচারকারি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৫৩৭ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে একের পর এক ইয়ারা পাচারকারি আটক করা হলেও রোধ করা যাচ্ছে না ইয়াবা পাচার। চলতি সপ্তাহে ইয়াবার তিনটি চালান আটক সহ প্রতিদিনই অভিযানে হয় ইয়াবা পাচারকারি নতুনা অপরাধী গ্রেপ্তার অভ্যাহত রয়েছে। ইয়াবা পাচারে পুরুষের পাশাপাশি মহিলারা ও জড়িয়ে পড়েছে। এমনকি সাধারন নারাী থেকে গৃহবধুরা ও। অল্প সময়ে বেশি টাকা উপার্জনের নেশাকে কাজে লাগিয়ে এ পেশায় জড়িত গত ২৫ মে বাঁশখালী থানা পুলিশের এস.আই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পেকুয়া টু বাঁশখালী আঞ্চলিক সড়ক চাম্বল ছড়ার ব্রীজের উপর গাড়ি তল্লাশি করে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নোয়াবাদ ইউপির দক্ষিন সিংগোয়া এলাকার হযরত আলী সিকদারের স্ত্রী হাসনা আক্তার (২৫), কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে শরীরে বিশেষ কায়দায় লুকায়িত ১০ হাজার ইয়াবা পিস ইয়াবা উদ্ধার করা হয়।
২৩ মে ৬ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের মৌচনী রেজিস্টার রোহিঙ্গা ক্যাম্প এলাকার মৃত আবুল কাশেম এর পুত্র নুরুল হক (২০), লক্ষীপুর জেলার কাঞ্চনপুর ইউপির পূর্ব বিঘা ডালীবাড়ী এলাকার মৃত আব্দুল মি দের পুত্র নুরুন্নবী (৩১),চট্টগ্রামের হাজী কলোনী চৌধুরী বিল্ডিং এলাকার সুলতান সিকদার এর পুত্র মো: জসিম সিকদার (২৩), কে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এর আগে ২১ মে ৬ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন কে গ্রেফতার করে থানা পুলিশ । তারা হলেন টেকনাফের হ্নীলা ইউপির উলুচামারী এলাকার কামরুল ইসলামের স্ত্রী ছমিরা আক্তার (২৮),জাহেদ হোসেনের পুত্র দেলোয়ার হোসেন (৩০), উখিয়ার থাইংখালী ক্যাম্প এলাকার মৃত নাজির হোসেনের পুত্র নুরুল ইসলাম প্রকাশ নুর ইসলাম (২৫), হোয়াইকং ইউপির কাটাখালী এলাকার মামুন অর রশিদ (৩০), কে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা-৩৬ (১) সারণির ১০(গ) মতে বাঁশখালী থানায় মামলা করা হয় ।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ কামাল উদ্দিন পিপিএম বলেন, পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ও পরোয়ানা ভুক্ত আসামিদের গ্রেফতার করে যাচ্ছে। অপরাধ নির্মূলে পুলিশের এ অভিযান অভ্যাহত থাকবে বলে তিনি জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies