1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত

বাঁশখালীতে পাহাড় কেটে ঘর নির্মাণের দায়ে ২ জনকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৫১৫ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়িতে পাহাড় কেটে ঘর নির্মাণের দায়ে ২ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। উপজেলার পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের জঙ্গল পুঁইছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে পুঁইছড়ি বনবিট কর্মকর্তা মো: ফখরুল ইসলাম সহ তার সঙ্গীয় বনকর্মী। এ সময় ১০/১২ জন লোক অবৈধভাবে পাহাড় কেটে ঘর নির্মাণের উদ্দেশ্যে মাটি সমতল করার সময় বনকর্মীরা ধাওয়া করে শেখেরখীল গুইল্যাখালী এলাকার নুরুল আবচারের ছেলে মো. রিদুয়ান হোসেন (২৫) ও পুঁইছড়ি ৫নং ওয়ার্ডের মৃত আবুল বশরের ছেলে মো. রিদুয়ানুল হক (২৭) নামে ২ জনকে আটক করতে সক্ষম হলেও অন্যান্যরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে বাঁশখালী থানায় মামলা রুজু পূর্বক সোপর্দ্দ করা হয়। পরে তাদেরকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালতে আটককৃতদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এ ব্যাপারে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, ‘পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের জঙ্গল পুঁইছড়ি এলাকায় পাহাড় কেটে ঘর নির্মাণ করার সময় বনকর্মীদের অভিযানে আটককৃত ২ জনের বিরুদ্ধে বন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আটককৃতদেরকে আদালতে সোপর্দ্দ করা হলে বিজ্ঞ আদালতে তাদেরকে জেল প্রেরণের নির্দেশ প্রদান করেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies