1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৬৬১ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা অফিসার্স কাব হলরুমে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আইনজীবী লায়ন শেখর দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাংসদ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে অর্থ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চক্রবর্ত্তী, পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর রোজিয়া সুলতানা রোজি,উপজেলা ওলামালীগের সভাপতি মাওলানা আক্তার হোসাইন, বাঁশখালী একাডেমির প্রধান নির্বাহী পরিচালক কল্যাণ বড়ুয়া প্রমুখ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও ডলমপীর মাদ্রাসার শিক্ষক মো. রিয়াজুল করিমের সঞ্চালনায় এ সময় বক্তারা বলেন, দেশের প্রতিটি কাজে শিক্ষার্থীদের ভুমিকা রয়েছে। একটি উন্নত দেশ ও জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। তাই সু-শিক্ষাই শিক্ষিত হতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে।’ এ সময় ৫টি শিক্ষা প্রতিষ্টানের সততা ষ্টোরের জন্য ১০ হাজার টাকা করে অনুদান এবং সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও গুনাগরি আহমদিয়া ডলমপীর মাদ্রাসার ১০ জন শিক্ষাথীদের শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies