1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও জনসেবায় বিশ্বাসী- এমপি মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০৬ জন পড়েছেন

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ সন্ত্রণালয় সম্পর্কিয় সংসদীয় কমিটির সদস্য, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও জনসেবায় বিশ্বাসী। তারই ধারাবাহিকতায় সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের দোঁড়গোড়ায় পৌঁছে কাজ করছি। তিনি গতকাল শনিবার বিকালে বাঁশখালীর শীলকুপ, চাম্বলে সড়ক এবং শেখেরখীলে ব্রীজ নির্মাণ শেষে উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে চাম্বলে আয়োজিত সমাবেশে এ কথা বলেন। বাঁশখালীতে ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে চাম্বলে মনসুর আলী সড়ক, ৩৩ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে শীলকুপ ইজ্জতিয়া সড়ক ও ৪ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে জলকদর খালের শেখেরখীল ছনুয়া সড়কে ৩৭ মিটার পিএসসি গার্ডার মৌলভী বাজার ব্রীজ উদ্বোধন শেষে আলোচনা সভা চাম্বলের মান্নান কনভেশন সেন্টারে চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এসময় উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শাহাদত আলম, খানখানাবাদের সাবেক চেয়ারম্যান মো: বদরুদ্দিন চৌধুরী,জিল্লুল করিম শরীফি, অধ্যাপক বাবুল কান্তি দেব, মাওলানা আকতার হোছাইন, রশিদ আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
এর আগে শীলকুপ ইজ্জতিয়া সড়ক উদ্বোধন কালে শীলকুপের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন সহ ইউপি সদস্যগন এবং মৌলভী বাজার ব্রীজ উদ্বোধন কালে শেখেরখীলের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন এবং বর্তমান চেয়ারম্যান মোরশেদুল ইসলাম ফারুকী সহ ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী আরো বলেন, বর্তমান সরকার শহর সর্বত্র সমান তালে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে। এধারা অভ্যাহত রাখতে আগামীতে আওয়ামীলীগ সরকার যাতে ক্ষমতায় আসে তার জন্য সকল নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies