1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

দক্ষিণ জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ছৈয়দুল মোস্তফা চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৬৮৩ জন পড়েছেন

বাংলাদেশ আওয়ামীলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার কোষাধ্যক্ষ আলহাজ্ব ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু’র সাথে কালীপুর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও মহিলালীগ এর সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। সম্প্রতি চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু’র বাঁশখালীর কালীপুরের গুনাগরীস্থ বাসভবনে কালীপুর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতা-কর্মীরা সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন আলহাজ্ব সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু। এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণজেলা ছাত্রলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক কাজীম মোস্তফা চৌধুরী কাঞ্চন,বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সংগঠক লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান,কালীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেদার উদ্দিন,১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বদি আহমদ, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান সহ ৯ টি ওয়ার্ডের সভাপতি,সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্চাসেবকলীগ, ছাত্রলীগ ও মহিলালীগ সহ বিভিন্ন নেতা কর্মীরা।
মতবিনিময়কালে আলহাজ্ব সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু বলেন, আগামী ২৮ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র চট্টগ্রামে আগমণ উপলক্ষে সমাবেশ কে সফল ও সার্থক করতে বাঁশখালী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সভায় উপস্থিত থাকতে হবে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies