1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত

বাঁশখালীতে গনসংযোগ কালে লিটন-আমার কোন কর্মীর কিছু হলে ছাড় দেবনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫০ জন পড়েছেন

চট্টগ্রাম বাঁশখালী আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ,চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সদস্য আবদুল্লাহ কবির লিটন বলেন, রাজনৈতিক কর্মীরা মাঠে ঘাটে সাধারন জনগনের সাথে মিশে থাকে, যখন ডাকেন, তখন পাবেন। আর কর্মচারী নিয়ে যারা রাজনীতি করতে চান তাদের উদ্যেশে বলছি নির্বাচনের পর আর আপনাদের দেখা যাবেনা। বাঁশখালীর প্রধান সড়কের বৈলছড়ির চেচুরিয়া এলাকায় পথ সভায় আবদুল্লাহ কবির লিটন একথা বলেন। তিনি আরো বলেন, বিগত ১০ বছর যারা ক্ষমতায় ও পদে ছিলেন তাদের সম্পদ বেড়েছে ২১৭গুন। এ সব জনগনের টাকা এবং উন্নয়ন কর্মকান্ডের টাকা। আবার ক্ষমতা পেলে তো বেড়ে ৪২০ গুন হবে। তিনি বলেন, বাঁশখালীতে ১০জন প্রার্থী থাকলে তিনজন নিয়ে আলোচনা হচ্ছে। দক্ষিনের প্রার্থীর কথা সাধারন জনগনের মুখে মুখে। তারা ক্ষমতা পেলে জনগনকে নিঃস্ব করবে। আমি ৩২ বছর বাঁশখালীতে রাজনীতি করি। কেউ বলতে পারবে না আমি কারো জায়গা জমি দখল করেছি। আমার রাজনৈতিক জীবনে অনেককে চাকুরি দিয়েছি। চাকুরি আর রাজনীতি এক জিনিস নয়। তিনি বলেন, রাজনৈতিক ব্যক্তিগত ওয়াদা থাকে ,আমার ওয়াদা হলো বাঁশখালীর অভ্যন্তরীন লিংক রোড় গুলোর উন্নয়ন,শিক্ষা ব্যবস্থার উন্নয়ন,স্বাস্থ্য সেবার উন্নয়ন পশ্চিম বাঁশখালীর স্থায়ী বেড়িবাধ নির্মান। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, কেউ যদি অযথা হস্তক্ষেপ করে “আমার নাম লিটন”নির্বাচনের পরে দেখা হবে বলে তিনি ভোটারদের আশ্বাস্ত করেন। ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় এ সময় রাশেদ আলী,মনজুর আলম,মনসুর আলী, দিদারুল হক মেম্বার সহ অন্যরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies