1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বিজয় দিবসে বাঁশখালী প্রশাসনের দিনব্যাপী কর্মসূচী পালন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫৪ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসন নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর (সোমবার) ভোরে বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন,উপজেলা পরিষদে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তাবক দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা সব্যসাচী নাথ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ,উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মো: শওকতুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্মা কুহেলিকা সরকার, পল্লী বিদ্যুতের ডিজিএম রীশু কুমার ঘোষ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, নির্বাচন অফিসার হারুন মোল্লা,উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: এনামুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা,ফায়ার সার্ভিস ইনচার্জ মিজানুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা।
শ্রদ্ধা নিবেদন শেষে বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো:জামশেদুল আলমের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ডা: আবু ইউসুফ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অসিত সেন, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম চৌধুরী।বাঁশখালী উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদের সঞ্চালনায় এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক অন্যান্য কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে জিয় দিবস উপলক্ষে অনুষ্টিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় , এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আলাদাভাবে শহিদ মিনারে পুস্পস্তাবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বিকালে উপজেলা পরিষদ মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয় , এতে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies