1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীতে প্রশাসনের আন্তজার্তিক মাতৃভাষা দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৪৯ জন পড়েছেন

মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসে বাঁশখালী উপজেলা প্রশাসন নানা কর্মসূচী গ্রহন করে। তারই অংশ হিসাবে
মহান ২১ ফেব্রুয়ারি-এর প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সরকারি বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনসমূহের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এরপর বাঁশখালী উপজেলা প্রশাসনের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরান, গীতা ও ত্রিপিটক পাঠ করা হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মোঃ জসিম উদ্দিন। আলোচনায় অংশ নেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃসাইফুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সালেক,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাঈল,বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনীন জন্নাত ফাহমিদা, কবিতা আবৃত্তি করেন নুসাইবা নছির, নারিশা মজুমদার,বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান মাসুদ শাওন, মোহাম্মদ আশিক। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাথীসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতায় ক. বিভাগে তনুজ চক্রবর্তী প্রথম,কুহু ধর দ্বিতীয়, শ্রীজা সিকদার তৃতীয়,খ. বিভাগে অনুস্কা তালুকদার প্রথম, তীর্থ ভারতী দ্বিতীয়, মো:জহিরুল ইসলাম(মাহিন) তৃতীয় স্থান অধিকার করে পুরস্কৃত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies