1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের ইপসা’র কার্যক্রম পরিদর্শন বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

বাঁশখালীতে অবসরপ্রাপ্ত শিক্ষকের ভিটা দখল করে বাড়ি নির্মাণ ও হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৫৫৬ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর জলদী নেয়াজর পাড়ায় অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ইউনুছ ও তার ভাই‌দের
বসতভিটা দখল করে বাড়ি নির্মাণ ও হামলার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে ।এ ব‌্যাপা‌রে থানায় অ‌ভি‌যোগ দা‌খিল কর‌লে থানা পু‌লিশ নির্মাণ কাজ বন্ধসহ উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।
ঘটনার ব‌্যাপা‌রে অধ্যাপক মোহাম্মদ ই‌লিয়াছ ব‌লেন,জানুয়ারীর ২৮ তারিখ ঘটনার পর বাঁশখালী থানার ওসি বরাবর অভিযোগ করা হয় ২৯জানুয়া‌রি । প‌রে১৬ ফেব্রয়া‌রি আদাল‌তে ম‌ামলা কর‌লে সে‌দিন আদালত নিষেধাজ্ঞা জা‌রি ক‌রে । তা অমান‌্য কর‌লে প‌রে ১ মার্চ থানা পুলিশ নোটিশ জারি করে। এর পর ২২এ‌প্রিল উপজেলা ভূমি অফিস থেকে নোটিশ জারি কর‌লে তা অমান‌্য হুম‌কি দম‌কি দি‌য়ে আস‌ছে মৃত কবির আহমদের পুত্ররা । ত‌ার উপর ভিটার বি‌ভিন্ন গাছ পালা ও কে‌টে সাবাড ক‌রে তারা ।
এ‌ ব‌্যাপা‌রে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ইউনুছ ব‌লেন,বেআইনীভাবে জোরপূর্বক বহিরাগত নিযে বসতভিটা দখল করে ঘর নির্মাণ ও বিভিন্ন বনজ কাটছে জাহাঙ্গীর গংরা । এ‌তে প্রতিবাদ করলে তারা দা কিরিচ হাতে নিয়ে আমাকেসহ পরিবারকে খুন জখমের হুমকি দেয়। এক পর্যায়ে আমাদের বসতভিটার ৩/৪ ফুট জায়গা দখল করে ওয়াল নির্মাণ করা শুরু করে এবং নির্মাণ কাজ অব্যাহত রাখে।
পরবর্তীতে চট্টগ্রাম(দক্ষিণ) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে শরণাপন্ন হলে আদালত ১৪৫ ধারা জারি করে এসিল্যান্ডকে উক্ত বসতভিটার স্ক্যাচ ম্যাপসহ প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন এবং একই আদালত উক্ত বসতভিটার উভয় পক্ষকে ১৪৫ ধারা বাস্তবায়নে ওসিকে নির্দেশনা প্রদান করেন। ওসি উক্ত এলাকায় সরেজমিনে পুলিশ পাঠায় এবং নির্মাণ কাজ বন্ধসহ উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। তারপ‌রে উপ‌রোক্তরা ইটের গাথঁনি করে দেওয়াল তৈরি করে ঘর নির্মাণ কাজ শেষ। সে ব‌্যাপা‌রে বাঁশখালী‌তে দা‌য়িত্বরত সেনাবা‌হিনী‌কে অ‌ভি‌যোগ করা হয় ব‌লে জানান শিক্ষক নুর মোহাম্মদ ইউনুছ ।
এ ব্যপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আদালতের কপি পাওয়ার পর উভয় পক্ষকেই শান্ত থাকার নির্দেশ দিয়েছি। তারপ‌রেও য‌দি আ‌দেশ অমান‌্য ক‌রে আইনগত ব‌্যবস্থা গ্রহন করা ব‌লে তি‌নি জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies