1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালীতে গনসংযোগ কালে পাপ্পা,আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮০৯ জন পড়েছেন

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া কামনা করছি, তিনি বলেন আমার মরহুম আব্বা জাফরুল ইসলাম চৌধুরী সবচেয়ে বেশী এই ছনুয়া উকূলীয় অঞ্চলের উন্নয়ন নিয়ে চিন্তা করতেন। ঘুর্ণিঝড় কিংবা যে কোন দুর্যোগে আপনাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী রেজা সাহেবের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন। আমার আব্বা এসব কাজে আমাকে সবসময় পাশে রাখতেন। আমার অভিভাবক আপনাদের প্রিয় নেতা জাফরুল ইসলাম চৌধুরী আজ নেই। আপনারাই আমার অভিভাবক। আমি নেতা নয় আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। দীর্ঘ ১৭বছরের জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হলে এবং বিএনপির সরকার প্রতিষ্ঠা করতে আপনাদের মহামূল্যমান রায় ধানের শীষে ভোট চাই। তিনি বাঁশখালীর সর্বদক্ষিণের ইউনিয়ন ছনুয়ায় গনসংযোগ ও পথসভায় একথা বলেন ।
ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবীর সভাপতিত্বে গণমিছিল শেষে পথসভায় প্রধান অতিথির ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের বিএনপি প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। গণমিছিলটি ছনুয়া মনু মিয়াজি বাজার হতে শুরু হয়ে মাতব্বর পাড়া, পচ্চিম খুদুক খালী বালি পুকুরপাড় হয়ে আব্দুল্লাহর দোকানে গিয়ে পথসভায় মিলিত হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান আহমেদ, জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ছনুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, যুবদল নেতা এপিপি এডভোকেট শওকত ওসমান,শীলকুপের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ছনুয়ায় ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বোরহান উদ্দীন মিজান মিয়া, সাবেক সদস্য সচিব তোফায়েল আহমেদ,বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুস সুবুর, ছনুয়া ইউনিয়ন বিএনপি নেতা হাজী শাহ আলম, জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ তৈয়ব, নাজমুল হক, উপজেলা যুবদল নেতা জুনায়েদ সিকদার, বিএনপি নেতা মামুন, আমান উল্লাহ যুবদল নেতা মনজুর, স্বেচ্ছাসেবক দল নেতা হোসাইন, আবু হানিফ আইমন, মোহাম্মদ কপিল, সাজ্জাদুল হক চৌধুরী, ছাত্রদল নেতা আতিক, নুরুন্নবী, ছাত্রদল নেতা কাইছার আহমদ, মোহাম্মদ রায়হান ও তানজিল প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies