চট্টগ্রামের বাঁশখালীতে ইপসার উদ্যোগে কমিউনিটি পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক দিনব্যাপী কর্মশালা বৃহস্পতিবার (২৬ ফেব্রয়ারি) সকালে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলার চেচুরিয়া সেভেন স্টার কনভেনশন হলে জার্মান ফেডারেল ফরেন অফিস (জিএফএফও)’র অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায়, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়িত প্রকল্পের উদ্যোগে কর্মশালায় বাঁশখালীর পুকুরিয়া, সাধনপুর, কালীপুর ও বৈলছড়ি এলাকার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা অংশ গ্রহন করে। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ইপসার সহকারি পরিচালক নেওয়াজ মাহমুদ,সমাজসেবার দপ্তরের সাইন ল্যাঙ্গুয়েজ শিক্ষক কোহিনুর আক্তার। এ সময় সেভ দ্য চিলড্রেন এর কর্মকর্তা ফারাবী আকাশ, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসার প্রজেক্ট অফিসার মো: আতাউল হাকিম, ইপসার প্রজেক্ট অফিসার মাহিনুর আক্তার, ইপসার প্রজেক্ট অফিসার (মনিটরিং) মো: শাহারিয়ার আলম প্রকল্পের বিভিন্ন বিষয় এবং কর্মশালার উপর সেশন পরিচালনা করেন।
ইপসার কর্মকর্তা ও উন্নয়ন কর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনে এ সময় সহকারি প্রজেক্ট অফিসার মুহাম্মদ এনামুল ইসলাম, বেলায়েত হোসেন রাইয়ান সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন,পাহাড়ধস, ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকা- বা ভূমিকম্পের মতো দুর্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা তুলনামূলকভাবে বেশি ঝুঁকির মুখে থাকেন। তাই আগাম প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং সহায়ক অবকাঠামো গড়ে তোলা অত্যন্ত জরুরি। দুর্যোগকালীন নিরাপদ আশ্রয়কেন্দ্রে প্রবেশের সুবিধা, হুইলচেয়ার চলাচলের উপযোগী র্যাম্প, সাইন ল্যাঙ্গুয়েজ সহায়তা ও তথ্যপ্রাপ্তির সহজ মাধ্যম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণে দুর্যোগ পূর্বপ্রস্তুতির করণীয়, জরুরি নম্বর সংরক্ষণ, পরিবারভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন, প্রাথমিক চিকিৎসা এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের নিয়ে একটি গ্রুপ সেশন পরিচালনা করা হয়, যাতে বাস্তব পরিস্থিতিতে করণীয় সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করা যায়।কর্মশালায় বক্তারা বলেন, দুর্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা তুলনামূলকভাবে বেশি ঝুঁকির মুখে থাকেন।

Leave a Reply