1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৮৪ জন পড়েছেন

পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামের বাঁশখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাঁশখালীতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।
সোমবার (১১ মে) সকালে বাঁশখালী উপজেলা সদরের প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করে বাঁশখালী মডেল ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)। এতে বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত তিন শতাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশ নেন।
বাঁশখালী মডেল ফারিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইছারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার সভাপতি মিলন কান্তি দে স্বপন, বাঁশখালী মডেল ফারিয়ার সভাপতি নুরুল ইসলাম মিজবাহ, উপদেষ্টা শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজিম উদ্দীন এবং বাঁশখালী ম্যানেজার ফোরামের সদস্য খলিলুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ঔষধ শিল্প জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত। এই খাতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ওষুধের কার্যকারিতা, সঠিক ব্যবহার ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তথ্য প্রদান করে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ভূমিকা রাখছেন। করোনাকালীন সংকটের সময়ও তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে সারাদেশে ওষুধ সরবরাহ অব্যাহত রেখেছেন।

বক্তারা আরও বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ক্ষেত্রে তাঁরা অপমান, অবমূল্যায়ন ও মানসিক হয়রানির শিকার হন। কিছু ক্ষেত্রে তাঁদের ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করা হয়, যা পেশার মর্যাদা ক্ষুণ্ন করছে এবং সামাজিকভাবে সম্মানহানির কারণ হচ্ছে।

মানববন্ধন থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies