1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী

বাঁশখালীতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫৩৩ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯‌মে) সকা‌লে বাঁশখালী উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে উপ‌জেলা অ‌ফিসার্স ক্লাব হলরু‌মে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা” শীর্ষক এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপ‌জেলা কো~অ‌ডি‌নেটর ‌মোঃ শ‌ফিউল ক‌রি‌মের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী‌ অফিসার মোঃ রুহুল আ‌মিন। উপস্থিত ছি‌লেন উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভু‌মি)‌ মোঃ ওমর সা‌নি আক‌ন,উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা মোঃ আমজাদ হো‌সেন, উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান,উপ‌জেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা কু‌হে‌লিকা সরকার সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে গ্রামীণ এলাকার ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে নিষ্পত্তি হওয়ায় আদালতের ওপর চাপ কমছে এবং সামাজিক সম্প্রীতি বজায় থাকছে।
বক্তারা আরও বলেন, অনেক মানুষ এখনো গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অবগত নন। এজন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে সমন্বিতভাবে জনসচেতনতা তৈরিতে কাজ করতে হবে।
অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, আইনগত দিক, বিরোধ নিষ্পত্তির পদ্ধতি এবং জনগণের অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, গ্রাম আদালত কার্যকর হলে সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পাবে এবং গ্রামীণ সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies