1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের ইপসা’র কার্যক্রম পরিদর্শন বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২১৮ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে নির্বাচন কমিটির পক্ষ থেকে এ তফশীল প্রকাশ করা হয়।
ঘোষিত তফশীল অনুযায়ী, আগামী ২৬ জুন শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উত্তর চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। ১২ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে সমগ্র নির্বাচনী এলাকার সদস্যরা সরাসরি ভোট প্রদান করবেন। এছাড়া ব্লক-১ (দক্ষিণ জলদী ও উত্তর জলদী), ব্লক-২ (শীলকূপ), ব্লক-৩ (মনকিচর) এবং ব্লক-৪ (পূর্ব ও পশ্চিম চাম্বল) থেকে প্রতিটি ব্লকে দুইজন করে মোট আটজন সদস্য নির্বাচিত হবেন।
তফশীল অনুযায়ী, আগামী ২১, ২৩ ও ২৪ মে এবং ১ জুন বাঁশখালী উপজেলা সমবায় অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ ও ৩ জুন বিকেল ৪টা পর্যন্ত। ৪ জুন মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে।
এছাড়া বৈধ ও বাতিল মনোনয়নপত্রের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৭ ও ৮ জুন। এ বিষয়ে আপিল গ্রহণ করা হবে ৯ থেকে ১১ জুন পর্যন্ত জেলা সমবায় অফিস-এ। আপিল নিষ্পত্তি শেষে ১৬ জুন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন ফি ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সহসভাপতি ও কোষাধ্যক্ষ পদে ৫ হাজার টাকা এবং সদস্য পদে ৩ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
তফশীল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য ও পল্লী সঞ্চয় ব্যাংক-এর ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহজাদা মোহাম্মদ জুলকারনাইন শাওন, নির্বাচন কমিটির সদস্য ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোহছন আলী এবং মনছুর আলম প্রমুখ।
নির্বাচন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনয়নপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল নম্বর এবং জমার মূল রশিদ সংযুক্ত করতে হবে। একই ব্যক্তি একাধিক পদে নির্বাচন করতে পারবেন না। এছাড়া টানা তিন মেয়াদে নির্বাচিত সদস্যরা পরবর্তী মেয়াদে প্রার্থী হওয়ার সুযোগ পাবেন না। তফশীলে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কার্যক্রম সমবায় সমিতি আইন-২০০১ (সংশোধিত) এবং সমবায় সমিতি বিধিমালা-২০০৪ (সংশোধিত-২০২০) অনুযায়ী পরিচালিত হবে।
উপজেলা সমবায় অফিসার ও নির্বাচন কমিটির সভাপতি মোহাম্মদ ওবাইদুল হক স্বাক্ষরিত এ তফশীল ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies