1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীতে সিপিপির টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৫৭ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)এর টিম লিডারদের অংশগ্রহণে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে কর্মশালা আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা পরিষদের হলরুমে ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচি (সিপিপি) বাঁশখালীর দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন। অতিথি ছিলেন ও আলোচনায় অংশ নেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃসুপন নন্দী, সিপিপির উপজেলা টিম লিডার মোহাম্মদ ছগীর ,সিপিপির উপজেলা স্বেচ্ছাসেবক সমন্বয়কারি ও সংবাদকর্মী কল্যাণ বড়ুয়া,মোরশেদ হাসান,মোঃ ওসমান, আবদুল গনি, মোঃ হারুনুর রশিদ সহ ইউনিট টিম লিডারগন আলোচনায় অংশ নেন । কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সিপিপির টিম লিডাররা অংশগ্রহণ করেন। এতে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয়, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা প্রদান, জরুরি যোগাযোগ ব্যবস্থা ও সচেতনতামূলক কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় সিপিপি স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে থেকে জীবন রক্ষায় তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই নিয়মিত প্রশিক্ষণ ও ওয়ার্কশপের মাধ্যমে তাদের দক্ষতা আরও বৃদ্ধি করা প্রয়োজন।
কর্মশলায় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে কাজ করতে অনেক সহায়ক ভূমিকা রাখবে। তারা দুর্যোগকালীন সময়ে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য বাঁশখালীর উপকুলীয় ১০টি ইউনিয়নের ৭১ টি ইউনিটে ১৪২০ জন মহিলা ও পুরুষ স্বেচ্ছাসেবক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies