1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত সেইভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টরের ইপসা’র কার্যক্রম পরিদর্শন বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন বাঁশখালীর মডেল সরকারি ও প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ বাঁশখালী‌তে ইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার ১৬ বছর পূর্তি, স্মৃতি পাঠাগার উদ্বোধন ও ঈদ পূর্ণ মিলনী হ্যামিলনের বাঁশীওয়ালা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ভূতের বারো পুত

যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৫৫ জন পড়েছেন

চট্টগ্রা‌মের বাঁশখালীর প্রধান সড়কের যানজট নিরস‌নে উপজেলা প্রশাসনের পক্ষ থে‌কে বৃহস্পতিবার বিকালে অভিযান পরিচালনা কা‌লে গা‌ড়ি ও দোকান মা‌লিক‌কে জ‌রিমানা করা হয় ।
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে অভিযানকালে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী জনপ্রতি‌নি‌ধিসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সা‌থে ছি‌লেন।
প্রশাসনের এ অভিযানে সড়ক দখল করে অবৈধ স্থাপনা ও দোকানের মালামাল সড়কের উপর রেখে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ লঙ্ঘন করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় এক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘন করে যত্রতত্রে দীর্ঘক্ষণ ব্যস্ত সড়কে পার্কিং করায় একটি বাসকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় জনস্বার্থে সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এছাড়া কালীপুর ইউ‌নিয়‌নের গুনাগরী খাসমহল থেকে বাহারছড়া ইউ‌নিয়‌নের মোশাররফ আলী মিয়া বাজার সড়কে যানজট নিরসনের লক্ষ্যে গুনাগরী স্টেশনের সিএনজি অটোরিকশা পার্কিং স্থান ব্রিজের পশ্চিম পাশে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সিদ্ধান্ত অমান্য করে কেউ যানজট সৃষ্টি করলে বা নির্ধারিত স্থানের বাইরে পার্কিং করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies