1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৪১ জন পড়েছেন

দ‌ক্ষিণ চট্টগ্রা‌মের একমাত্র ম‌হিলা ক‌লেজ বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা র‌বিবার (২৮জুন) দুপু‌রে অনু‌ষ্টিত হয় ।খান বাহাদুর ফাউ‌ন্ডেশন প‌রিচা‌লিত বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের প্রতিষ্টাতা সভাপ‌তি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সা‌বেক মেয়র ,সা‌বেক সংসদ সদস‌্য আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপ‌তি‌ত্বে সভায় প্রধান অ‌তি‌থি ছি‌লেন বাংলা‌দেশ সরকা‌রের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ডক্টর মোহাম্মদ জক‌রিয়া,‌বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর সিনিয়র সহকারী সচিব শরিফ আহমেদ,বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আ‌মিন,বাঁশখালী থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মো: রবিউল হক ।
বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ‌্যক্ষ মোঃ জ‌মির উ‌দ্দির চৌধুরী স্বাগত ভাষন এবং ইংরেজি বিভাগের অধ্যাপক মো জসিম উদ্দিনের সঞ্চালনায় এ সময় অ‌তি‌থি ছি‌লেন ও আ‌লোচনায় অংশ নেন মাসুদ সিরাজুল কাদের, বাঁশখালী পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ এস.এম. কিবরিয়া, বাহারছড়ার সা‌বেক চেয়ারম‌্যান মোহাম্মদ লোকমান, বৈলছ‌ড়ির সা‌বেক চেয়ারম‌্যান ইব্রা‌হিম বিন খ‌লিল,শীলকু‌পের সা‌বেক চেয়ারম‌্যান আকতার হো‌সেন, কাথ‌রিয়ার সা‌বেক চেয়ারম‌্যান মে‌াঃ শাহজাহান চৌধুরী,চট্টগ্রাম জজ কোর্টের এ.পি.পি এডভোকেট নাছির উদ্দিন, বিএন‌পি নেতা মোঃ ফজলুল কা‌দের প্রমুখ ।
সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে বাংলা‌দেশ সরকা‌রের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ডক্টর মোহাম্মদ জক‌রিয়া ব‌লেন, বর্তমান সরকা‌র শিক্ষা খাত গুরুপ্ত দি‌য়ে‌ছে । তি‌নি শিক্ষার্থী‌দের আধু‌নিক বি‌শ্বের সা‌থে তাল মি‌লি‌য়ে এ‌গি‌য়ে যাওয়ার আহবান জা‌নি‌য়ে ব‌লেন, এ ক‌লে‌জের উন্নয়ন ,এম‌পিও ভুক্তি ও সরকা‌রি কর‌ণে সকল ধর‌নের পদ‌ক্ষেপ গ্রহন কর‌বে ব‌লে তি‌নি অ‌ভিমত ব‌্যক্ত ক‌রেন।

সভাপ‌তির বক্ত‌ব্যে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের প্রতিষ্টাতা সভাপ‌তি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সা‌বেক মেয়র ,সা‌বেক সংসদ সদস‌্য আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী ব‌লেন, দ‌ক্ষিণ চট্টগ্রাম নারী শিক্ষায় পি‌ছি‌য়ে পড়ার বিষয়‌টি অনুধাবন ক‌রে তিন একর জায়গায় এ শিক্ষা প্রতিষ্টা করা হয় । বিগত দি‌নে পরীক্ষার ফলাফ‌লে ভাল ক‌রে‌ছে । মা জা‌তি‌কে এ‌গি‌য়ে নি‌তে এ উ‌দে‌্যগ নেওয়া হ‌লে রাজ‌নৈ‌তিক প্রতি‌হিংসার কার‌ণে এম‌পিও ভু‌ক্তি ও সরকা‌রি সু‌যোগ সু‌বিধা থে‌কে ব‌ঞ্চিত‌ র‌য়ে‌ছে উ‌ল্লেখ ক‌রেন । অথচ দ‌ক্ষিণ চট্টগ্রা‌মের একমাত্র ম‌হিলা ক‌লে‌জের ১৪শত শিক্ষার্থীর শিক্ষার প‌রিপূর্ণ অবকাঠা‌মো র‌য়ে‌ছে।
মা জা‌তিকে শিক্ষা এ‌গি‌য়ে নি‌তে গার্লস ক‌লেজ প্রতিষ্টা করা হয় ব‌লে উ‌ল্লেখ ক‌রে বর্তমান সরকার এ ক‌লে‌জের উন্নয়‌নে যথাযথ ব‌্যবস্থা নে‌বেন এ আশাবাদ ব‌্যক্ত ক‌রেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies