1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৫৬ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ করেছে ‘মঞ্জিল সংস্থা’। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার মিয়ার বাজার এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।
সংস্থার পক্ষ থেকে প্রথম পর্যায়ে বন্যাদুর্গত ৪০টি পরিবারের মাঝে পুনর্বাসন সামগ্রী হিসেবে পরিবারপ্রতি ৪ পিস করে ঢেউতিন বিতরণ করা হয়। এছাড়া উপজেলার অন্যান্য বন্যাদুর্গত এলাকার মানুষের মাঝে আরও নগদ অর্থ এবং ১০০টি টি-শার্ট বিতরণ করা হবে বলে সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা জানান।
সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলাউদ্দিন চৌধুরী, মঞ্জিল সংস্থার সভাপতি ডা. মো. আলা উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও আফ্রিকা প্রবাসী মাওলানা রহিম উদ্দিন, মাওলানা হাফেজুর রহমান, গ্লোবাল আইডিয়াল স্কুলের ডাইরেক্টর মেজবাহ হোসেন আসিফ, মোহাম্মদ আনাস, ডা. আবু বক্কর ছিদ্দিকী এবং ওমর ফারুক মীর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দুর্যোগের এই সময়ে মঞ্জিল সংস্থার এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies