1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী

বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৭০ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে সম্প্রতি সময়ের ভয়াবহ বন্যার জন্য সাধারন জনগন জলবদ্ধতাকে দায়ী করলেন। আর এ জলবদ্ধতা রোধে বাঁশখালী উপজেলা প্রশাসন জোরালো ভাবে মাঠে অভিযান পরিচালনা করছে। রবিবার (১৯ জুলাই) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত জলবন্ধতা নিরসনে বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ ওমর সানী আকন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাঁশখালী উপজেলার ছনুয়া,পুঁইছড়ি, সরল, বাহারছরা, খানখানাবাদ, বৈলছড়ি, পৌরসভা, কালীপুর, কাথরিয়াসহ বিভিন্ন ইউনিয়নে পাহাড়ি ছড়া, স্লুইস গেট ও পানি নিষ্কাশন নালার স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে এমন সকল প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ ওমর সানী আকন বলেন, সাম্প্রতিক টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে বাঁশখালীতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ৯ জুলাই থেকে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে এবং ১৩ জুলাই পর্যন্ত তা অব্যাহত থাকে। ১৪ জুলাই থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে উপজেলা প্রশাসন বন্যাকালীন ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যে সারাদিন, এমনকি গভীর রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন সাঁড়াশি অভিযান পরিচালনা করে যাচ্ছে। অভিযানের আওতায় ছড়া, খাল ও স্লুইস গেটের মুখে স্থাপিত অবৈধ জাল অপসারণ ও ধ্বংস করা হচ্ছে। এছাড়া মাছ ধরার উদ্দেশ্যে স্লুইস গেটের মুখে পানি প্রবাহ নিয়ন্ত্রণে ব্যবহৃত বালুর বস্তা, খালের মধ্যে নির্মিত অবৈধ বাঁধ এবং খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। একই সঙ্গে স্লুইস গেটে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় স্থানে সীমিত পরিসরে খননকাজও পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া পানি নিষ্কাশন নালায় গৃহস্থালি, হাট-বাজার ও দোকানপাটের বর্জ্য ফেলে যেসব স্থানে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে, সেসব নালা সচল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ধরনের কর্মকা-ে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের শনাক্ত করে প্রচলিত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসন বন্যা-পরবর্তী পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা, জলাবদ্ধতা নিরসন এবং ভবিষ্যতে একই ধরনের দুর্ভোগ এড়াতে এ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies