সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞ ও দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম চালু হওয়াকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের বাঁশখালীতে মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৯ আগস্ট) দুপুরে বাঁশখালী উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে বাঁশখালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের মাঠে এসে পৌরসভা যুবদলের আহবায়ক তমিজ উদ্দিন এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের নেতা মোশাররফ হোসেন ও হেফাজ উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের আহবায়ক আবু আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন আলোচনায় অংশ নেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক নুরুল আলম,পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মৌলানা শহিদুল্লাহ,পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল কাইসার বাদশা,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আদিল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: আবদুর ছবুর, ফরহাদুল ইসলাম,আজিম উদ্দিন,বেলাল মাহামুদ, ফরহাদ হোসেন আসিফ, মোঃ তারেকসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞ ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানান এবং সাধারন জনগনকে সরকারের জনমুখী কাজে একাতœ হয়ে সহযোগিতার আহবান জানান।
এ সময় বক্তারা বলেন, সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমকে তারা সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। মিছিলে উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আয়োজকরা বলেন, জনকল্যাণমূলক কর্মসূচির প্রতি জনগণের সমর্থন ও সচেতনতা বাড়াতে এ স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে।
