রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন বাঁশখালীতে ইপসার উদ্যেগে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ৩দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন বিএনপির নির্বাচনী সভায় পাপ্পা-আধুনিক বাঁশখালী গড়তে সকলের সহযোগিতা চাই বাঁশখালীতে প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক- আমরা দেশ প্রেমে বাঁচতে চাই দীক্ষাদানে শেষ হবে বাঁশখালীর ঋষিধামের আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ বাঁশখালীর আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দশমহাবিদ্যা পূজা ও ধর্ম সন্মেলন অনুষ্টিত বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনে বর্ণাঢ্য মহাশোভাযাত্রা

ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিকে ভর্তি শেষ করার নির্দেশ

সংবাদ দাতা
  • প্রকাশিত : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৮৩৪ জন পড়েছেন

সুত্র: দৈনিক আজাদী
আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি শেষ করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের এক আদেশে গতকাল মঙ্গলবার প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফেব্রুয়ারির মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোনো ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। খবর বাংলানিউজের।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সব শিশুকে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে ভর্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভর্তিচ্ছুক শিশুদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যাদি রেজিস্ট্রারে লিখে রেখে সংশ্লিষ্ট শ্রেণিতে ভর্তি করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে শিশুদের ভর্তি করানোর নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে বলা হয়, অসুস্থ শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং সন্তানসম্ভবা শিক্ষিকাদের বিদ্যালয়ে উপস্থিত রাখা থেকে বিরত রাখতে হবে। অসুস্থ শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ে না আসার জন্য অভিভাবকদের অনুরোধ করতে হবে। অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেবে।
করোনা ভাইরাসের কারণে বেসরকারি কিন্ডারগার্টেন বা স্কুল বন্ধ হয়ে যাওয়ায় যেসব শিক্ষার্থী বিদ্যালয়বিহীন হয়ে পড়েছে সেগুলোতে সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তির ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ