বাঁশখালীতে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার বিকালে অনুষ্টিত হয়। বাঁশখালীর সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাঁতার, কাবাড়ি, দাবা ও ভবিবল প্রতিযোগিতা কালীপুর এজহারুল উচ্চ বিদ্যালয়, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ও বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। প্রতিযোগীতা শেষে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার বিকালে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্টিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব কুমার দাশ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের দায়িত্বশীল শিক্ষকগন ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন । এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহনে সাঁতার, কাবাড়ি, দাবা ও ভবিবল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন লন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আতœনিয়োগ করে দেশের গৌরব বয়ে আনার আহবান জানান।
