1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালীর চাম্বলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সংবাদ দাতা
  • প্রকাশিত : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ১২৩৫ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীতে কৃষকদের নিয়ে ২০২০-২০২১ অর্থ বছরে এগ্রিকালচারাল প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার চাম্বল এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সালেক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শসা) নাসির উদ্দিন চৌধুরী। উপসহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ শ্যামল চন্দ্র সরকার, চাম্বল পান উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মুজিবুল হোসেন টিপু, কৃষি ভিত্তিক সংগঠন নাপোড়া আইপিএম এর সাধারণ সম্পাদক মো. রমিজ প্রমুখ। এতে বক্তারা বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলের মধ্যে বাঁশখালী হচ্ছে কৃষিতে সমৃদ্ধশালী একটি উপজেলা। এ উপজেলায় প্রতি মৌসুমে বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়ে থাকে এবং তা অন্যান্য অঞ্চলের সবজির ফলনের চেয়ে ভাল হয়ে থাকে। বর্তমান সরকারের আমলে কৃষি খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কৃষকদের জন্য বিনামূল্যে সার, বীজ প্রদান করছেন সরকার। এছাড়াও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে সম্পূর্ণ বিষমুক্ত সবজি চাষ করে কৃষকরা উপকৃত হচ্ছেন। উৎপাদিত সবজি বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছেন চাষীরা। বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় এ উপজেলায় এগ্রিকালচারাল প্রজেক্ট (এসএসিপি) নামের যে প্রকল্পটি চালুকরণ করা হয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।’ অনুষ্ঠানে চাম্বল এলাকার বিষমুক্ত বেগুন চাষে সফল এক চাষীর বেগুন প্রদর্শন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies