1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাপানের মিনোবুসান কুওনজি মন্দির জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি Senso-ji Temple : টোকিওর প্রাণকেন্দ্রে ইতিহাস ও আধুনিকতার অনন্য মিলন Nikko Toshogu Shrine : ইতিহাস, প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি কাছ থেকে দেখা রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন

তাদের প্রেমের গল্প

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬৬৭ জন পড়েছেন

সুত্র আজাদী অনলাইন

‘শিল্পী’ দিয়ে বাজিমাত করার পর এবার নির্মাতা মহিদুল মহিম আসছেন ‘বান্টি বানু’ চমক নিয়ে। এতেও মুখ্য চরিত্রে কাজ করেছেন সময়ের আলোচিত জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে বিশেষ নাটকটি। যাতে এই শহরের এক বাড়ির দারোয়ান বান্টির চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে আর গৃহপরিচারিকা বানুর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। জানা গেছে, এমন চরিত্রে দুজনেই প্রথম অভিনয় করেছেন। নাটকটি সম্পর্কে এর নাট্যকার ও নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘নাটকটি কমেডির আদলে গড়া। তবে এর মধ্যে একটা মিষ্টি প্রেমের গল্পও নিহিত রয়েছে। নাটকের সংলাপগুলো অনেক মজা করে লিখেছি। নিশো ভাইয়া ও মেহজাবীন আপু বরাবরের মতোই চমৎকার অভিনয় করেছেন। আশা করি দর্শকদের নাটকটি ভালো লাগবে।’নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘বান্টি বানু’ সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ১৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies