1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাপানের টোকিওর হৃদয়ে সবুজের রাজ্য মেইজি জিঙ্গু পরিদর্শন বাঁশখালীতে ফারিয়ার মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি Senso-ji Temple : টোকিওর প্রাণকেন্দ্রে ইতিহাস ও আধুনিকতার অনন্য মিলন Nikko Toshogu Shrine : ইতিহাস, প্রকৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি কাছ থেকে দেখা রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকীতে “প্রেমে ধন্য কর” রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা বাঁশখালী‌তে ফার্ম স্কুল কার্যক্রম,অ‌ভিজ্ঞতা বি‌নিময় ও পারস্প‌রিক শিখন স‌ন্মিলন অনু‌ষ্টিত বাঁশখালীতে ইপসার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দুর্যোগ পূর্বপ্রস্তত্তি বিষয়ক কর্মশালা সম্পন্ন বাঁশখালীতে সমাজকর্মী উপেন্দ্র লাল বড়ুয়ার স্মরণে সংঘদান সম্পন্ন বাঁশখালীর প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন

বাঁশখালীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৯৬০ জন পড়েছেন

“মানুষ ও পৃথিবী বাঁচাতে বন ও জীবিকা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও জলদী সহ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বিশ্ব বন্যপ্রাণী দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বুধবার সকালে বাঁশখালী উপজেলা সদরে র‌্যালী শেষে বাঁশখালী ইকোপার্কে আলোচনা সভা অনুষ্টিত হয়। বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ দপ্তরের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: সমরঞ্জন বড়ুয়া,জলদী সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি শীলকুপের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার। জলদী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় জীববৈচিত্র ও বন্যপ্রাণী সংরণ কর্মকর্তা দিপান্বিতা ভট্টার্চায। এতে আলোচনায় অংশ নেন বাঁশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অনুপম কুমার অভি, বাঁশখালী একাডেমীর পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, সিএমসির কোষাধ্যক্ষ ও দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, সিএমসি নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, ইমরুল রেজা প্রমুখ। সভায় বক্তারা বলেন বর্তমানে পৃথিবীকে প্রায় ৩১ প্রজাতির প্রাণী চিরতরে হারিয়ে গেছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিধন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহন অতীব জরুরী। পাহাড়ি এলাকায় অবৈধ দখল করে বাড়ি ঘর ও স্থাপনা নির্মানের ফলে বন্যপ্রাণীরা চলাফেরায় নানা ভাবে বাধাগ্রস্থ হচ্ছে বলে অভিমত প্রকাশ করে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বনের পশু পাখির বিচরণ ক্ষেত্রেকে উমুক্ত রাখার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies