1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিমুলেশন ভিত্তিক দু,দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন বাঁশখালীতে শুরু হ‌চ্ছে শেভর‌ণের সেবা‌ কার্যক্রম ১০অ‌ক্টোবর থে‌কে বাঁশখালীতে মিশকাতুল ইসলাম পাপ্পা “হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিবেন না” বাঁশখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদের স্কুল পরিদর্শণ ও সমন্বয় সভায় অংশগ্রহন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা পৌঁছে যাবে ড. মোহাম্মদ জকরিয়া বাঁশখালী‌তে নজরুল ব‌র্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করলেন ড.মোহাম্মদ জকরিয়া~ বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ

বাঁশখালীর পুকুরিয়ায় ছাবের হত্যাকারিদের গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ১০৭৮ জন পড়েছেন

বাঁশখালী পুকুরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ছাবের হত্যাকারী খুনিদের গ্রেফতারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ গতকাল বিকালে পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীণ নেতা হাজী নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান এর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী,সমাজ সেবক মাহবুব আলী খান।আরো উপস্থিত ছিলেন আইনজীবী মুজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো: আকবর, যুগ্ম সম্পাদক জামাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক মো: ইউনুস, অর্থ সম্পাদক মো: আবছার, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য আবুল কালাম, ইউপি সদস্য ফরিদ আহমদ, জয়নাল, মোহাম্মদ আলী, আব্দুস সবুর, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহফুজ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, মনির, হাসান, আরিফ,সোমা নুরুল্লাহ,ও স্থানীয় দলীয় নেতা কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন আওমীলীগ নেতা ছাবের আহমদকে যেভাবে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে আগামিতে যেন এমন নির্মম হত্যাকা- সৃষ্টি না হয় তাই অপরাধী কে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। নেতৃবৃন্দ আরো বলেন আমরা আর কোন মায়ের বুক খালি হোক তা চাইনা, সকল অপরাধের দৃষ্টান্তমুলক শাস্তি হোক, এলাকাবাসী তা আশা ও প্রত্যাশা করে। উল্লেখ্য ১৮ মার্চ রাতে পারিবারিক বিরোধের জের ধরে ছাবের আহমদের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। ১৯ মার্চ ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যু বরণ করে । এবং ২১ মার্চ বিকালে তার নামাযে জানা অনুষ্টিত হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আমেনা খাতুন বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ ১ জনকে গ্রেফতার করলে অন্যরা এখনো গ্রেফতার হয়নি বলে অভিযোগ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies