1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীর সরলে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ পাচ্ছে ৫শত পরিবার

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : শনিবার, ১ মে, ২০২১
  • ১৬২০ জন পড়েছেন

বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে । তার সাথে রমজানের ঈদ উপলক্ষে দু:স্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী হিসেবে এ নগদ অর্থ প্রদান করা হচ্ছে।
বাঁশখালীর সরল ইউনিয়নে নগদ অর্থ প্রদান অনুষ্টান শনিবার সকালে পরিষদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত থেকে সবার মাঝে নগদ অর্থ তুলে দেন সরল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী,ট্যাগ অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি, চট্টগ্রাম জর্জ কোটের এপিপি এডভোকেট রায়হাদ চৌধুরী রনি, ইউনিয়ন পরিষদের সচিব হারুনুর রশিদ চৌধুরী, ইউপি সদস্য নাসরিন সোলতানা মিনু, মেহেরুন্নেছা বেগম, রশিদ আহমদ, মোহাম্মদ সেলিম, মোস্তাক আহমদ, নুর মোহাম্মদ , ছাত্রলীগ নেতা ইমরুল হক চৌধুরী ফাহিম, ও পরিষদের সহকারি মোহাম্মদ উল্লাহ প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী হিসেবে এ নগদ অর্থ প্রদান সরল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী বলেন, দেশের সাধারন জনগনের জন্য বর্তমান সরকার অনেক উন্নয়ন মুলক প্রদক্ষেপ গ্রহন করছে। যার ফলে আজ সাধারন জনগন নানা উপকরণের পাশাপাশি নগদ অর্থ ও পাচ্ছে। তা বাঁশখালীর সর্বস্তরের জনগনের কাছে পৌঁছে দিতে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী সার্বিক দিকনির্দেশনা প্রদান ও সহযোগিতা করে আসছে । তিনি সাধারন জনগনকে করোনা থেকে রক্ষা পেতে নিয়মনীতি মেনে চলার আহবান এবং বাঁশখালীতে আরো বেশি উন্নয়ন কর্মকান্ড চালিয়ে নিতে সাংসদের প্রতি দোয়া করার আহবান জানান। উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে নগদ অর্থ পাচ্ছে বাঁশখালীর ১৪টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার জন্য ৭ হাজার ৪ শত দুঃস্থ পরিবারকে ৩৭ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies