1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন বাঁশখালীর মডেল সরকারি ও প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ বাঁশখালী‌তে ইসলামী স্বপ্ন বাস্তবায়ন সংস্থার ১৬ বছর পূর্তি, স্মৃতি পাঠাগার উদ্বোধন ও ঈদ পূর্ণ মিলনী হ্যামিলনের বাঁশীওয়ালা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ভূতের বারো পুত বাঁশখালী পৌরসভায় ঈদুল আজহায় অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ জাপানের নিগাতা শহর ও Rissho Kosei-kai-এর প্রতিষ্ঠাতা বাঁশখালী উপজেলায় প্রাথমিক শিক্ষা পদকে ভুষিত হলেন যারা বাঁশখালীতে সিপিপির টিম লিডারদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বামেরছড়া ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনী তফশীল ঘোষণা

উন্নয়ন ও গনতন্ত্রের রোল মডেল বাংলাদেশ-বাঁশখালীতে গনতন্ত্র রক্ষা দিবসের সভায় এমপি মোস্তাফিজ

সংবাদ দাতা
  • প্রকাশিত : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৯৭২ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে গনতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলার গ্রীণ পার্ক কনভেনশন হলরুমে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম এর সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন প্রবীন আওয়ামীলীগ নেতা অধ্যাপক শেখ ফরিদুল আলম, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. কফিল উদ্দীন, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন সিকদার, আওয়ামীলীগ নেতা মাস্টার শামশুল আলম ছিদ্দিকী, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন, আকতার হোসেন, সাদুর রশিদ, জাহাঙ্গীর আলম, জিল্লুল করিম শরীফি, টুটুন চক্রবর্তী, নজরুল ইসলাম, পৌরসভা যুবলীগের আহবায়ক মোহাম্মদ হামিদ উল্লাহ, আবু নোমান চৌধুরী, শিহাবুল হক সিকদার,জসীম হায়দার, ফৌজুল কবির চৌধুরী,মোজাফ্ফর আহমদ, মো: বাহাদুর, মাহামুদুল ইসলাম, ওলামালীগের সভাপতি মাওলানা আক্তার হোসাইন, কাউন্সিলর রোজিয়া সুলতানা রোজি, হিরামনি, দেবী রুদ্র, মো: নাদিম, মিজানুর রহমান সিকদার, নাঈমুদ্দিন মাহফুজ, ইফতেহার হোসেন বাবু, মিজানুর রহমান, ইমরুল হক চৌধুরী ফাহিম, মিজানুর রহমান তালুকদার, মো: ওবাইদুল্লাহ, মো: আজাদ, সাজ্জাদ হোসেন শাওন, মো: রুবেল, শাহীনুর রহমান বাহাদুর, অমরজিৎ বড়ুয়া, মৌলানা ছিদ্দিক আহমদ প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, এদেশ শতভাগ গনতান্তিক দেশ। এদেশের সকল মানুষ তাদের সকল অধিকার ভোগ করছে। বর্তমান সরকার বাস্তবায়িত ডিজিটাল বাংলাদেশ এক সময় স্বপ্ন থাকলেও এখন বাস্তবে পরিণত হয়েছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশ আজ অর্থনীতি সমৃদ্ধশালী ও ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তিনি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এদেশ আত্ননির্ভরশীল দেশ হিসাবে পৃথিবীর বুকে পরিচিত লাভ করবে। সকল কর্মীদের ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নের কাজ করার আহবান জানান। উন্নয়ন ও গনতন্ত্রের রোল মডেল হওয়ায় বাংলাদেশকে আজ বিশ্বের বিভিন্ন দেশ অনুসরন ও অনুকরণ করছে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies