1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন বাঁশখালী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযানে ১জন আসামী গ্রেফতার যানজট নিরসনে বাঁশখালীতে প্রশাসনের অভিযান,জ‌রিমানা আদায় বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনু‌ষ্ঠিত “তরুণ জাগলে দেশ জাগে — জাগরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত” ইপসার ‘রেইজ’ প্রকল্পের জব ফেয়ার অনুষ্ঠিত

জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন বাঁশখালীর মডেল সরকারি ও প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৪৬ জন পড়েছেন

চট্টগ্রাম জেলায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর শ্রেষ্ঠত্ব অর্জনকারিদের নাম ঘোষনা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত তালিকায় এ তথ্য নিশ্চিত করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির প্রকাশিত তালিকায় এ সম্মাননার জন্য নি¤েœাক্তদের মনোনীত করা হয়।
চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত করা হয় বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যাল কে। এর আগে উপজেলা পর্যায়ে ও তাদের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত করা হয়েছি।
জেলা ও উপজেলায় দুটি শ্রেষ্ঠত্ব অর্জনকারি বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ।
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ জেলা ও উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শহীদুল্লাহ এর বিষয়ে জানা যায়, ২০০৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রধান শিক্ষক পদে কর্মজীবন শুরু করেন মোহাম্মদ শপ্রিুল্লাহ। প্রথমে তিনি ছনুয়া খুদুকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জলদী ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৬ সালে তিনি বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং অদ্যাবধি একই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি ও সহশিক্ষা কার্যক্রমে ব্যাপক সফলতা অর্জন করে।
বিদ্যালয়ের একনজরের অগ্রগতিতে দেখা যায়, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে প্রতিবছর ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের মাধ্যমে বিদ্যালয়টি চট্টগ্রাম দক্ষিণ জেলায় বিশেষ সুনাম অর্জন করে। সর্বশেষ ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ জন ট্যালেন্টপুল ও ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। এছাড়া ২০১৬ সালেও ২৮ জন ট্যালেন্টপুল ও ৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে শিক্ষার্থীরা।
এছাড়াও জাতীয় পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়নে ২০১৯ ও ২০২২ সালে বিদ্যালয়টি সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ও বাংলাদেশ শিশু একাডেমির বিভিন্ন প্রতিযোগিতায় পৌরসভা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত একাধিক পুরস্কার লাভ করে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের দীর্ঘ ৫২ বছর ধরে বেদখল থাকা ২২ শতক জমি উদ্ধার, নতুন ভবন নির্মাণ, আধুনিক সজ্জিত শ্রেণিকক্ষ, সিসি ক্যামেরা স্থাপন, ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান, লাইব্রেরি ও উপকরণ কক্ষ স্থাপন, অনলাইন ভর্তি ব্যবস্থা চালু এবং শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রম চালুর মতো বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ।
শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে বিদ্যালয়ে ‘সততা স্টোর’ ও ‘মানবতার দেয়াল’ স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রতিমাসে বিতর্ক ও সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে বিদ্যালয়টিতে ৭৭৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত, যা উপজেলায় সর্বোচ্চ শিক্ষার্থীসংবলিত সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিত। বিদ্যালয়ে ঝরে পড়ার হার শূন্য শতাংশ বলে জানা গেছে।
জেলা ও উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়, এটি বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি শিক্ষার্থীদের আধুনিক, নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।’ এদিকে, তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন।তিনি বলেন, এ অর্জনে অনেক নিন্দুকেরা নানা কথা বলবে, তবে শিক্ষা নিয়ে কখন ছলচাতুরী কিংবা প্রতারণা করা যায় না !
বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু; আব্দুল হামিদ বলেন, ‘মোহাম্মদ শহীদুল্লাহ একজন দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল প্রধান শিক্ষক। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি শুধু বাঁশখালী নয়, চট্টগ্রাম দক্ষিণ জেলাতেও একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান সত্যিই প্রশংসনীয়। তাই তিনি উপজেলায় ও জেলাতে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies