1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া বাঁশখালী পৌরসভা উ‌দ্যো‌গে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন

বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৬৪ জন পড়েছেন

চট্টগ্রামের বাঁশখালীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান উপলক্ষে ‘বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তি-২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থে‌কে উপজেলার চাম্বল বাজারস্থ আয়ান পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তারেক আব্দুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাঁশখালী উপজেলা শাখার সভাপতি আবু তাহের। শিক্ষানুরাগী ও সংগঠক নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী সরকারি আলাওল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমান, কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান চৌধুরী, প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাস্টার আব্দুন নুর, বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদের চট্টগ্রাম দ‌ক্ষিন জেলার সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, ছকিনা আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাৎ হোসেন, ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসাইন খাঁন, সমাজসেবক ও শিক্ষানুরাগী এনামুল হক, বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) বিভাষ কুমার সাহা, শিক্ষানুরাগী মুজিবুল হোছাইন (টিপু) এবং সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ ফোরকান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঁশখালী গোল্ড মেডেল মেধাবৃত্তির পরিচালক কামরুল হাছান এবং পরিচালক মোহাম্মদ রমিজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. তারেক আব্দুল্লাহ বলেন, “একটি জাতির অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষা। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দিতে সক্ষম হবে। বাঁশখালী গোল্ড মেডেলের মতো উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সভাপতির বক্তব্যে আবু তাহের বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মেধাবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের উচ্চশিক্ষা ও সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধ চর্চা এবং আধুনিক জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তারা মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সুধীজন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies