1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালীর জলদীর সাবেক চেয়ারম্যান আবদুল লতিফের ইন্তেকাল

সংবাদ দাতা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৯২০ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালী জলদী ইউনিয়নের (বর্তমান বাঁশখালী পৌরসভা) সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি …….. রাজিউন) বৃহস্পতিবার দুপুর ১ টায় চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। পিতা মাতার পরিবারের ৭ ভাই ৪ বোনের মধ্যে সে সবার বড় ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ৪ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। উল্লেখ্য, আলহাজ্ব আবদুল লতিফ ১৯৯১ সালে বাঁশখালীর জলদী ইউপি (বর্তমান বাঁশখালী পৌরসভা) থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় জলদী মখজনুল উলুম (বাঁশখালী বড় মাদ্রাসা) মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে মরহুমের পুত্র এডভোকেট আলমগীর কবির জানান। তাঁর মৃত্যুতে বাঁশখালীর সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. কফিল উদ্দীন, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন সিকদার,পুইছড়ির চেয়ারম্যান সোলতানুল গনি চৌধুরী লেদু মিয়া, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম. হারুনুর রশিদ, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগ নেতা তপন দাশগুপ্ত, এডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন, আকতার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: মকসুদ মাসুদ, পৌর যুবলীগ আহবায়ক মো. হামিদ উল্লাহ, ওলামালীগের সভাপতি মাওলানা আক্তার হোসাইন, উপজেলা , পৌরসভা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies