1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালীতে থানা পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বাঁশখালীতে বিএনপি ও অঙ্গসংকটের উদ্যোগে মিছিল ও সমাবেশ বাঁশখালীতে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্তদের সংবর্ধনা বাঁশখালী‌তে জাতীয় মৎস্য সপ্তাহে সাগ‌রে নিহত জে‌লে‌দের পর্যাপ্ত ক্ষ‌তিপূরণসহ নিরাপত্তা দাবী বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র

বাঁশখালীতে মানবিক সহায়তায় থানা পুলিশ ও রোটারী ক্লাবের চুক্তি সম্পাদন

সংবাদ দাতা
  • প্রকাশিত : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৯১২ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের সাথে বেসরকারি সংস্থা ‘রোটারী ক্লাব অব চিটাগাং আপটাউন’ এর সাথে এক সমঝোতা স্মারক সম্পাদন করা হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে বাঁশখালী থানা কম্পাউন্ডে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর। বাঁশখালী থানার এসআই নাজমুল হকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ও আলোচনায় অংশ নেন রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি গর্ভনর রোটারিয়ান মুবিনুল হক মুবিন, রোটারী ক্লাব অব্ চিটাগাং এর প্রেসিডেন্ট এএইচএম সাইফুদ্দীন চৌধুরী, বাঁশখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া, বাঁশখালী থানার এসআই আকতার হোসাইন , বাঁশখালী প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী ও । এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব্ চিটাগাং এর ট্রেজারার মো. আশফাকুজ্জামান, বাঁশখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক ও সাঙ্গু প্রতিনিধি শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, দৈনিক দিনকাল প্রতিনিধি আবদুল জব্বার, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মিজান বিন তাহের প্রমুখ। সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানায় নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক স্থাপন করে আইনানুগ সহায়তা প্রদান করে আসছে। আইনগত সহায়তার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে সেবা প্রত্যাশীদের বিভিন্ন ধরনের মানবিক সহায়তা (যেমন নিরাপদ আশ্রয়, আহার, চিকিৎসা কাউন্সিলিং প্রভৃতি)। তারই ধারাবাহিকতায় এ কাজকে আরও গতিশীল করতে বাঁশখালী থানা পুলিশের সাথে বেসরকারি সংস্থা ‘রোটারী ক্লাব অব চিটাগাং আপটাউন’ এর সাথে এক সমঝোতা স্মারক সম্পাদন করা হয়। যার ফলে এলাকার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতা কার্যক্রম গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies