1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালীর শীলকুপে ও কাহারঘোনায় মোকাম্মেল হক এর পক্ষ থেকে কম্বল বিতরণ

সংবাদ দাতা
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
  • ১০১৩ জন পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:
বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে সাধারন শীতার্ত মানুষের মাঝে ইউনিয়ন ব্যাংক লি: এর এমডি মোকাম্মেল হক চৌধুরী (আলাল) এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। গতকাল শুক্রবার সকালে শীলকুপ ইউনিয়নের মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং দুপুরের সরলের কাহারঘোনা বড়ুয়াপাড়ায় সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার সকালে শীলকুপ ইউনিয়নের মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন শীলকুপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, কম্বল বিতরণের সমন্বয়ক আলহাজ্ব আশেক এলাহী সোহেল, মো: ছগির, জামাল, জাহাঙ্গীর আলম, মো: মিজানুর রহমান সিকদার, এনাম উদ্দিন চৌধুরী, মনছুর ইসলাম নাহিদ, ইয়াছিন সিকদার, জোবাইর ইসলাম. মোশারফ সিকদার, মহিউদ্দিন হেলাল সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপরদিকে দুপুরের সরলের কাহারঘোনা বড়ুয়াপাড়ায় সমাজসেবক ফনিন্দ্র লাল বড়ুয়ার বাড়িতে অনুষ্টিত হয়। কম্বল বিতরণ কালে আলহাজ্ব আশেক এলাহী সোহেল , সমাজ সেবক ফনিন্দ্র লাল বড়ুয়া, ব্যবসায়ী মিজানুর রহমান সিকদার, মিলন কান্তি বড়ুয়া, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক-সাংবাদিক কল্যাণ বড়ুয়া,উজ্জল বড়ুয়া, সুকাশ বড়ুয়া, সম্রাট বড়ুয়া কনক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় কম্বল বিতরণের সমন্বয়ক ও ঠিকাদার আলহাজ আশেক এলাহী সোহেল বলেন,বাঁশখালীর সন্তান ইউনিয়ন ব্যাংক লিঃ এর এমডি মোকাম্মেল হক চৌধুরী (আলাল) এর ব্যক্তিগত পক্ষ থেকে পুকুরিয়া ইউনিয়ন থেকে শুরু করে সাধনপুর,বাহারছড়া, খানখানাবাদ, কালীপুর, পুঁইছড়িও জলদী, শেখেরখীল, ছনুয়াতে কম্বল বিতরণ করা হয়েছে। আলহাজ্ব মোকাম্মেল হক চৌধুরী (আলাল) এর পক্ষ থেকে বাঁশখালীর ১৪ টি ইউনিয়ন ও ১ পৌরসভাসহ পুরো বাঁশখালীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হবে। সাধারন মানুষ যাতে শীতে কষ্ট না পায় সেদিক বিবেচনা করে ইউনিয়ন ব্যাংক লি: এর এমডি মোকাম্মেল হক চৌধুরী ব্যক্তিগত ভাবে এ উদ্যোগ গ্রহন করেছে। এছাড়াও করোনা কালীন সময়ে তিনি বাঁশখালীর সর্বত্র ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies