1. kallyanbarua@yahoo.com : kallyan : ajker banshkhali
  2. aygadmin@ajkerbanshkhali.com : :
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাঁশখালী কেন্দ্রীয় শ্রী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠ ও মিশনের পক্ষ ত্রাণ বিতরণ বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে চতুষ্কোণ এর ঢেউটিন খাদ্য সহায়তা প্রদান বাঁশখালীতে বন্যা-পরবর্তী পানি নিষ্কাশন সচল রাখতে উপজেলা প্রশাসনের অভিযান বাঁশখালীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের নগদ অর্থ সহায়তা প্রদান বাঁশখালী‌েতে চি‌কিৎসা ক‌্যাম্পে চি‌কিৎসা সেবা ও ঔষধ ‌পেল ৩ শতা‌ধিক বন‌্যা কব‌লিত জনগন বাঁশখালীতে বন্যাদুর্গতদের পুনর্বাসন সামগ্রী বিতরণ ‘মঞ্জিল সংস্থা’র পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উদযাপিত ইপসার কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব‍্যুরোর মহাপরিচালক ড: জকরিয়া বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনায় এন‌জিও ব্যুরোর মহাপ‌রিচালক ড.জক‌রিয়া

বাঁশখালীতে আওয়ামীলীগের ঐত্যিহাসিক ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৯০৮ জন পড়েছেন

জাতির জনকের ঐত্যিহাসিক ৭ মার্চের ভাষন ছিল এদেশের ৭ কোটি মুক্তিকামী মানুষের প্রেরণা। যে ভাষনে ছিল এদেশের মানুষের মুক্তির ঠিকানা। জাতির জনকের এ ভাষনটি আজ বিশ্বের বুকে স্থান করে নিয়ে বাঙ্গালী জাতির গৌরব অমর করে রেখেছে। জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ আজ স্বপ্ন নয় বাস্তবে পরিনত করেছে জাতির জনকের কন্যা। ঐত্যিহাসিক ৭ র্মাচ উপলক্ষে উপলক্ষে অয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বাঁশখালী পৌরসভা কার্যালয়ে রবিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশীদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. কফিল উদ্দীন, শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াছিন সিকদার, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মো: বদরুদ্দিন চৌধুরী, মাষ্টার শামসুল আলম ছিদ্দিকী, জিল্লুল করিম শরীফি, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট এসএম তোফাইল বিন হোছাইন, নজরুল ইসলাম, আলহাজ্ব ইবনে আমিন, সেলিম আক্তার, আবু নোমান চৌধুরী, মোজাফ্ফর আহমদ,সাদুর রশিদ, নুর মোহাম্মদ আজাদ, টুটুন চক্রবর্তী, শিহাবুল হক সিকদার, আবুল বশর, ফৌজুল কবির ,পৌরসভা যুবলীগের আহবায়ক মোহাম্মদ হামিদ উল্লাহ, কাউন্সিলর রোজিয়া সুলতানা রোজি, জাহাঙ্গীর আলম, মাহামুদুল ইসলাম, ওলামালীগের সভাপতি মাওলানা আকতার হোসাইন, মিজান সিকদার, নাঈমুদ্দিন মাহফুজ, জামাল উদ্দিন চৌধুরী নাজেমুল হক, গাজী আনোয়ারুল ইসলাম, ইমরুল হক চৌধুরী ফাহিম, মিজান তালুকদার,ফৌজুল মুবিন, মোহাম্মদ বাহাদুর প্রমুখ। এ সময় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী আরো বলেন, ‘জাতির পিতার স্বপ্ন ছিল এদেশ একটি ক্ষুধা দারিদ্র মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার। আজকে জাতির পিতার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশ আজ অর্থনীতি সমৃদ্ধশালী ও ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তিনি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এদেশ আত্ননির্ভরশীল দেশ হিসাবে পৃথিবীর বুকে পরিচিত লাভ করবে। সকল কর্মীদের ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নের কাজ করার আহবান জানান। উন্নয়ন ও গনতন্ত্রের রোল মডেল হওয়ায় বাংলাদেশকে আজ বিশ্বের বিভিন্ন দেশ অনুসরন ও অনুকরণ করছে। করোনায় বিশ্বের অনেক দেশে এখন টিকা না পৌঁছলে বাংলাদেশের জনগন বিনামুল্যে টিকা গ্রহন করছে তা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে সম্ভব হচ্ছে বলে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এই পোর্টালের কোনো লেখা বা ছবি ব্যাবহার দন্ডনীয় অপরাধ
ডিজাইন করেছেন ilmCode Technologies